10 kg LPG Cylinder : বুকিংয়ের ৪ ঘণ্টার মধ্য়েই ঘরে সিলিন্ডার, ১০ কেজির রান্নার গ্যাস আনল ভারত গ্যাস, কীভাবে বুক করবেন, কত দাম ?
Bharatgas Lite Zip LPG cylinder : ১৪.২ কেজির লোহার সিলিন্ডারের পরিবর্তে এবার বাজারে এল ১০ কেজির অপেক্ষাকৃত হালকা সিলিন্ডার। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) বাজারে আনল এই বিশেষ সিলিন্ডার। জেনে নিন, কত দাম রাখা হয়েছে এই কম্পোজিট সিলিন্ডারের। কীভাবে এই সিলিন্ডার বুক করতে পারবেন আপনি। কী ক

Bharatgas Lite Zip LPG cylinder : ১৪.২ কেজির লোহার সিলিন্ডারের পরিবর্তে এবার বাজারে এল ১০ কেজির অপেক্ষাকৃত হালকা সিলিন্ডার। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) বাজারে আনল এই বিশেষ সিলিন্ডার। জেনে নিন, কত দাম রাখা হয়েছে এই কম্পোজিট সিলিন্ডারের। কীভাবে এই সিলিন্ডার বুক করতে পারবেন আপনি। কী কী সুবিধা রয়েছে এই নতুন বিকল্পে। কী নতুন সিলিন্ডার এনেছে কোম্পানি, কী সুবিধা পাবেন আপনিভারত গ্যাস নিয়ে এসেছে ১০ কেজির কম্পোজিট সিলিন্ডার। এর নাম রাখা হয়েছে Bharatgas Lite Zip । বার বার অফিসে দৌড়তে হবে না এই গ্য়াসের কানেকশন নিতে। দ্রুত ডেলিভারি ছাড়াও এতে সহজেই কানেকশনের সুবিধা। ১ আগের মতো লোহার সিলিন্ডার না হওয়ায় এটি তুলতে খুব একটা বাধা পেতে হবে না।২ এটি ফাইবার কম্পোজিট প্রযুক্তি দিয়ে তৈরি হওয়ায় লোহার থেকে অনেকটাই হালকা হয়।৩ এতে আপনি হালকা ১০ কেজির সিলিন্ডার পাবেন ।৪ এতে মরচে পড়ার কোনও আশঙ্কা থাকবে না।৫ যেহেতু এই গ্যাসের সিলিন্ডার স্বচ্ছ হবে, তাই বাইরে থেকে আপনি কতটা গ্যাস রয়েছে তা দেখতে পারবেন।৬ এরফলে সহজেই গ্যাসের পরিমাণ দেখে আপনি আগে থেকে সিলিন্ডার বুক করতে পারবেন। কীভাবে এই গ্য়াসের কানেকশন পাবেন আপনি১ আগের থেকে এই বুকিং প্রক্রিয়া অনেক সহজ২ সরকার free-trade LPG ক্যাটেগরিতে এই সিলিন্ডার দিচ্ছে।৩ একটা প্লাটফর্মেই এবার সহজে আপনার তথ্য় জমা দিতে পারবেন আপনি।৪ একবার বুকিং করলে ৪ ঘণ্টার মধ্য়ে এসে যাবে সিলিন্ডার৫ যাদের দ্রুত গ্য়াস সিলিন্ডারের প্রয়োজন, তাদের ক্ষেত্রে খুব কাজের জিনিস এই কম্পোজিট সিলিন্ডার। কোন শহরে এই সুবিধা পাবেন আপনি১ বর্তমানে কর্ণাটকের মেঙ্গালুরুতে এই ১০ কেজির সিলিন্ডার সার্ভিস শুরু হয়ে গেছে।২ ভারত গ্যাস বর্তমানে দেশের ২৯টি শহরে এই পরিষেবা শুরু করতে চলেছে।৩ চলতি মাসের ১৫ অগাস্টের মধ্য়ে এই সংখ্যাটা ৭০টি শহরে নিয়ে যাবে কোম্পানি।৪ আগামী দিনে ছোট ও বড় শহরগুলিতে এক সঙ্গে পাওয়া যাবে এই পরিষেবা। কতা টাকা দাম রাখা হয়েছেভারত গ্যাস লাইট জিপ সিলিন্ডারের দাম শুরু হচ্ছে ৪৮১২ টাকা থেকে। এর মধ্য়ে কানেকশন ফি, সিলিন্ডারের দাম ছাড়াও গ্য়াসের দাম ধরা থাকবে। যার অর্থ, এবার থেকে গ্য়াস কানেকশনের জন্য আলাদা করে আপনাকে কানেকশন ফি দিতে হবে না। আরও পড়ুন : ব্যাঙ্কে প্রচুর পদে হচ্ছে ক্লার্ক নিয়োগ, কী যোগ্যতা, কবে আবেদনের শেষ তারিখ ? [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]