1000 Rs Note : ওপরে মন্দিরের ছবি ! এবার ১০০০ টাকার নোট আনল RBI ? অবশেষে মুখ খুলল সরকার
Viral 1000Rs Note : আপনার চোখেও কি পড়েছে এই ছবি ? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভারতীয় মুদ্রা সংক্রান্ত এক খবর। যেখানে ছবি দেখিয়ে বলা হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্কের (RBI) সিদ্ধান্ত মেনে ১০০০ টাকার নতুন নোট এনেছে সরকার। এই নোটের ওপরেই বসানো রয়েছে মন্দিরের ছবি। স্বাভাবিকভাবেই নতুন নোটকে ঘিরে

Viral 1000Rs Note : আপনার চোখেও কি পড়েছে এই ছবি ? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভারতীয় মুদ্রা সংক্রান্ত এক খবর। যেখানে ছবি দেখিয়ে বলা হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্কের (RBI) সিদ্ধান্ত মেনে ১০০০ টাকার নতুন নোট এনেছে সরকার। এই নোটের ওপরেই বসানো রয়েছে মন্দিরের ছবি। স্বাভাবিকভাবেই নতুন নোটকে ঘিরে কৌতূহল জেগেছে সাধারণ মানুষের মনে। যা নিয়ে এবার মুখ খুলল সরকার। কী দাবি করা হচ্ছে ফটো, ভিডিয়োতে ?সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হলুদ রঙের একটি ১০০০ টাকার নোট দেওয়া ছবি। যেখানে নোটের ওপর দেখা যাচ্ছে মন্দিরের ছবি। বলা হচ্ছে, নভেম্বরের ১৫ তারিখ থেকে এই নোট বাজারে পাওয়া যাবে। কী বলা হয়েছে সরকারের তরফেসম্প্রতি এই ভাইরাল খবর নিয়ে মুখ খুলেছে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক টিম। সরকারের এই যাচাই সংস্থা জানিয়েছে, নতুন ১০০০ টাকার নোট প্রকাশের খবরটি পুরোপুরি মিথ্যে। সরকার বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ধরনের কোনও নোট প্রকাশ করেনি। এক্স হ্য়ান্ডেলে এই বিষয়ে বিবৃতি দিয়েছে PIB Fact Check টিম। তাদের তরফে বলা হয়েছে, RBI বা সরকার এই ধরনের কোনও নোট প্রকাশ তো দূর, সিদ্ধান্তও নেয়নি। এই ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট থেকে নিজেদের বিরত থাকতে বলেছে PIB। পাশাপাশি এই ধরনের পোস্টের বিশ্বাসযোগ্যতা বুঝতে সরকারি ওয়েবসাইট দেখতে বলেছে সংস্থা। এই নোটের খবর পুরোপুরি ভিত্তিহীন। 🚨 FAKE ₹1,000 NOTE ALERT! Several social media posts claim that a new ₹1,000 note has been issued. #PIBFactCheck ❌ This claim is fake. ✅ The @RBI has made no announcement regarding the issuance of a new ₹1,000 note. 🔸 Verify information through official sources and do not share unverified claims. 💡 Come across suspicious content related to the Central Government? Report it to @PIBFactCheck. 📲 +91 8799711259 📩 factcheck@pib.gov.in — PIB Fact Check (@PIBFactCheck) October 27, 2026 এখন ভারতের বাজারে কী কী নোট চলছে ?বর্তমানে ভারতের বাজারে ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকার নোটের প্রচলন রয়েছে। মনে রাখতে হবে, এক টাকার নোট ভারতীয় সরকারের অর্থ মন্ত্রক প্রকাশ করেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এটি প্রকাশ করেনি। মজার বিষয় হল, রিজার্ভ ব্যাঙ্ক অনেক আগেই ২ ও ৫ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছে। যদিও এই নোটগুলি এখনও বাজারে পাওয়া যায়, সেগুলি এখনও আইনত বৈধ। আপনার চোখে সন্দেহজনক কিছু চোখে পড়লে কোথায় পাঠাবেনকেন্দ্রীয় সরকারের বিষয়ে এই ধরনের কোনও সন্দেহজনক ফটো, ভিডিয়ো বা পোস্ট পেলে সরাসরি @PIBFactCheck-এ পাঠিয়ে দিন। সরকার আপনাকে সঠিক তথ্য় জানিয়ে দেবে। এই বার্তা আপনি +91 8799711259 হোয়াটসঅ্যাপ নম্বরে ও factcheck@pib.gov.in. ইমেল আইডিতে পাঠাতে পারবেন। অতীতে এই ধরনের অনেক ভিডিয়ো বার্তার সঙ্গে লিঙ্ক জুড়ে দিয়েছে প্রতারকরা। যেখানে বেশি টাকার লোভে অনেকেই এই প্রতারকদের ফাঁদে পা দিয়েছেন। পরবর্তীকালে যার ফল ভুগতে হয়েছে আমাদের। আরও পড়ুন : এবার থেকে প্রতি শনিবার বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ? বিজ্ঞপ্তি নিয়ে মুখ খুলল সরকার [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]