2nd Hooghly Bridge: ফের ১২ ঘণ্টা বন্ধ থাকবে সেকেন্ড ব্রিজ, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল পুলিশ
কলকাতা: কলকাতা ও হাওড়ার সংযোগ রক্ষাকারী অন্যতম ব্যস্ত সেতু, বিদ্যাসাগর সেতুতে বেশ কিছুদিন ধরেই চলছে রক্ষণাবেক্ষণের কাজ। আর সেই কাজের জন্যই মাঝে মাঝে বন্ধ থাকে এই ব্রিজ। বিশেষ করে রবিবার, যেদিন ব্রিজে গাড়ির চাপ বেশ কম থাকে, সেদিনই সাধারণত বন্ধ রেখে রক্ষণাবেক্ষণের কাজ করা হয় ব্রিজে। আর সেই একই কারণে চ

কলকাতা: কলকাতা ও হাওড়ার সংযোগ রক্ষাকারী অন্যতম ব্যস্ত সেতু, বিদ্যাসাগর সেতুতে বেশ কিছুদিন ধরেই চলছে রক্ষণাবেক্ষণের কাজ। আর সেই কাজের জন্যই মাঝে মাঝে বন্ধ থাকে এই ব্রিজ। বিশেষ করে রবিবার, যেদিন ব্রিজে গাড়ির চাপ বেশ কম থাকে, সেদিনই সাধারণত বন্ধ রেখে রক্ষণাবেক্ষণের কাজ করা হয় ব্রিজে। আর সেই একই কারণে চলতি সপ্তাহেও বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। আরও পড়ুন: "কৃষিমন্ত্রী আমাকে সময় দেননি, তাই...", স্পিকারের কাছে 'অভিযোগ' জানালেন ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কলকাতা পুলিশ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে ব্রিজের 'স্টে কেবল', 'হোল্ডিং ডাউন কেবল' ও 'বিয়ারিং' বদল করা হচ্ছে। আর সেই কারণেই সকাল ৬ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা বন্ধ থাকবে ব্রিজ। TP. /39 নম্বরের ওই বিজ্ঞপ্তিতে কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে ওই দিন কোন রাস্তা বন্ধ থাকবে আর কোন রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারবে ওই দিন। দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকায় একাধিক রুটের বাসও ওই দিন বন্ধ থাকতে পারে। কিছু বাসের রুট হাওড়ার দিকে শিবপুর, কাজিপাড়া, মন্দিরতলা পর্যন্ত চলবে, আর কলকাতার দিকে হেস্টিংস, পিটিএস বা এক্সাইড পর্যন্ত চলবে। আরও এমন কিছু বাস রয়েছে যেগুলো শুধুমাত্র ওই দিনের জন্য সেকেন্ড ব্রিজের পরিবর্তে হাওড়া ব্রিজ দিয়ে চলবে। আরও পড়ুন: "...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব তবে, কেউ যদি কলকাতা বা হাওড়া যেতে চায় ওই সময় তাহলে সে হাওড়া ব্রিজ, মেট্রো বা লঞ্চের মাধ্যমে গঙ্গা পার করে হাওড়া থেকে কলকাতা বা কলকাতা থেকে হাওড়া যেতে পারবে।