8th Pay Commission : ৬৭ শতাংশ ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ? অষ্টম বেতন কমিশনের আগে এটাই শেষ বৃদ্ধি ?
Salary News : অষ্টম বেতন কমিশনের সুপারিশের (8th Pay Commission) আগেই সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবার জানুয়ারিতে তাদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA Hike) বেড়ে হতে পারে বেসিক পের ৬৭ শতাংশ। ৬৩ শতাংশ থেকে ৪ শতাংশ বেড়ে এই অংশের ডিয়ারনেস অ্যালাউয়েন্স (Dearness Allowance) পেতে পারেন কেন্দ্রের ক

Salary News : অষ্টম বেতন কমিশনের সুপারিশের (8th Pay Commission) আগেই সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবার জানুয়ারিতে তাদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA Hike) বেড়ে হতে পারে বেসিক পের ৬৭ শতাংশ। ৬৩ শতাংশ থেকে ৪ শতাংশ বেড়ে এই অংশের ডিয়ারনেস অ্যালাউয়েন্স (Dearness Allowance) পেতে পারেন কেন্দ্রের কর্মীরা। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর ধরা হবে। কীসের ভিত্তিতে এই বৃদ্ধি ? গত ২৮ অক্টোবর ডিএ ও ডিআর বৃদ্ধির ঘোষণা করে সরকার। ১ জুলাই ২০২৬ থেকে এর কার্যকর দিন ধরা হয়। ৬০ থেকে ৬৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এই ডিএ। একটা বিষয় মনে রাখা উচিত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই ডিএ বৃদ্ধির বিষয়টি 'অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স' (AICPI-IW)-এর মানের ওপর নির্ভর করে। বর্তমানের ৬৩ শতাংশ ডিএ সংশোধনের বিষয়টি যেমন জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত (AICPI-IW)-এর মানের ওপর নির্ভর করে তৈরি হয়েছে। ঠিক সেই ভাবেই ২০২৭ সালের জানুয়ারি মাসের ডিএ নির্ভর করবে ২০২৬ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট সূচকের গড়ের ওপর। কীভাবে ২০২৭ সালের জানুয়ারি মাসে ডিএ ৬৭ শতাংশ হতে পারে ? যদি ধরে নেওয়া হয়, ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত (AICPI-IW)-এর সূচকটি সেপ্টেম্বরের স্তর অর্থাৎ ১৫৫.৫-এ অপরিবর্তিত থাকবে, তবে গত ১২ মাসের গড় সূচক দাঁড়াবে ১৫২। এই বিষয়ে ২০২৬ সালের 'অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স'-এর তথ্য ৩০ অক্টোবর ২০২৬ সালে প্রকাশিত হয়েছিল। নীচে এই বিষয়ে বিস্তারিত দেওয়া রইল। মাস (২০২৬) AICPI-IW (২০১৬ = ১০০) জানুয়ারি ১৪৮.৬ ফেব্রুয়ারি ১৪৮.৫ মার্চ ১৪৯.১ এপ্রিল ১৪৯.৯ মে ১৫০.৮ জুন ১৫১.৯ জুলাই ১৫৩.২ অগাস্ট ১৫৪.৪ সেপ্টেম্বর ১৫৫.৫ অক্টোবর ১৫৫.৫ নভেম্বর ১৫৫.৫ ডিসেম্বর ১৫৫.৫ গড় কত ১৫২.৩৬ (উপরে আলোচিত বিষয়গুলি উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে) বর্তমানে কীসের ভিত্তিতে হয় এই ডিএ-র হিসেবDA = [{(গড় AICPI-IW × ২.৮৮) − ২৬১.৪১} / ২৬১.৪১] × ১০০ সেই হিসেব অনুযায়ী, ১৫২.৩৬ গড় সূচক ব্যবহার করলে হিসেব দাঁড়ায় ১৫২.৩৬ × ২.৮৮ = ৪৩৮.৭৯ ৪৩৮.৭৯ − ২৬১.৪১ = ১৭৭.৩৮ ১৭৭.৩৮ ÷ ২৬১.৪১ = ০.৬৭৮৫৫ ০.৬৭৮৫৫ × ১০০ = ৬৭.৮৫ শতাংশ ওপরের হিসেবকে ভিত্তি ধরলে বর্তমান ৬৩ শতাংশ ডিএ-র ওপর আরও ৪.৮৫ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। যেহেতু সরকার এই ধরনের সংখ্যা পূর্ণ সংখ্যা হিসেবে ধরে, তাই ৪ শতাংশ বৃদ্ধির বিষয়ে অনুমান করা হচ্ছে। যার ফলে ৬৩ থেকে জানুয়ারির ডিএ বেড়ে ৬৭ শতাংশ হতে পারে। (খবরের সৌজন্যে মিন্ট অনলাইন)। আরও পড়ুন : ন্যূনতম বেতন হবে ৬৯,০০০ টাকা ? ৩ থেকে ৬ শতাংশ হবে বার্ষিক ইনক্রিমেন্ট ? অষ্টম বেতন কমিশনে নতুন আপডেট [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]