Aamir Khan Wedding: আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
কলকাতা: আমির খানের সঙ্গে (Aamir Khan) সঙ্গে নতুন জীবন শুরু করলেন, গৌরী স্প্রাত (Gauri Spratt), বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। বছর ২-এর সম্পর্কের পরে, আমির এবং গৌরী আইনি বিবাহের সিদ্ধান্ত নেন। এর আগে, ২ বার বিয়ে করেছিলেন আমির, তাঁর ৪ সন্তান রয়েছে। রীনা এবং কিরণ - ২ জনের সঙ্গেই বিবাহবিচ্ছেদ হয়ে যায় আমি

কলকাতা: আমির খানের সঙ্গে (Aamir Khan) সঙ্গে নতুন জীবন শুরু করলেন, গৌরী স্প্রাত (Gauri Spratt), বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। বছর ২-এর সম্পর্কের পরে, আমির এবং গৌরী আইনি বিবাহের সিদ্ধান্ত নেন। এর আগে, ২ বার বিয়ে করেছিলেন আমির, তাঁর ৪ সন্তান রয়েছে। রীনা এবং কিরণ - ২ জনের সঙ্গেই বিবাহবিচ্ছেদ হয়ে যায় আমিরের। অন্যদিকে গৌরীও বিবাহবিচ্ছিন্না, তাঁর এক সন্তান রয়েছে। আমিরের ৩ সন্তান, জুনেইদ, ইরা এবং আজাদ। তবে বিবাহবিচ্ছেদ হয়ে গেলেও, সন্তানের এমনকটি স্ত্রীয়েদের সঙ্গেও ভাল সম্পর্ক আমিরের। এদিন গোটা পরিবার, সন্তানেরা এমনকি প্রাক্তন স্ত্রীরাও উপস্থিত ছিলেন আমিরের বিয়ের আসরে। অভিনেতা আর গৌরীর মাঝেই দাঁড়িয়ে থাকতে দেখা গেল, গৌরীর সন্তানকেও। তবে জানেন কী, আমির এবং গৌরীর বিয়ে বিভিন্ন দিক থেকে বিশেষ হয়ে রয়ে গেল। সেগুলি কী কী? গৌরীকে যে আংটি দিলেন আমির, সেটিই আস্ত একটা গল্প! আমির আগেই জানিয়েছিলেন, জাঁকজমকপূর্ণ আয়োজন বা প্রচুর লোকজন না, তিনি ও গৌরী কেবলমাত্র ঘনিষ্ঠজনেদের সামনেই নতুন জীবন শুরু করতে চান। সেই মতো বিবাহ বাসর বসেছিল আমিরের মুম্বইয়ে নিজের বাড়িতেই। প্যাস্টেল শেডে সাজানো হয়েছিল গোটা টিম। প্যাস্টেল শেডের পোশাক পরেছিলেন আমির এবং গৌরী ও। আর বিয়ের আসরে উপহার হিসেবে আমির গৌরীকে দিয়েছেন একটি দুর্মূল্য আংটি। এই আংটির বিশেষত্ব কী? জানা গিয়েছে, জুয়েলারি ব্র্যান্ড 'কুইন' বিশেষ অর্ডার নিয়ে তৈরি করেছেন এই আংটিটি। এখানে বসানো রয়েছে একটি বিরল ক্যাবোচন-কাট রুবি। এটি খুঁজতে তিন মাসেরও বেশি সময় লেগেছিল, কারণ এই ধাঁচের রুবি সারা বিশ্বে সহজে পাওয়া যায় না। এই আংটিতে বিশেষ ওই রুবির চারপাশে ৪০ টি আসল হীরে বসানো আছে। উল্লেখ্য এই যে, এটি তৈরি করতেও অনেক সময় লেগেছে। রিপোর্ট অনুযায়ী, এটি ১৩১ জন কারিগর মিলে ডিজাইন করেছেন এবং এটি তৈরি করতে মোট ২৫৬ ঘণ্টা সময় লেগেছে। নতুন জীবনের শুরুতে গৌরীকে এই দুর্মূল্য উপহারই দিয়েছেন আমির। অন্যদিকে আমির বিয়ের দিন একেবারে সাদামাঠা পোশাক পড়লেও, পায়ে একটি ভারি নুপূর পরেছিলেন। এটি আমিরের সাজের বিশেষত্ব ছিল এবং এটিই চর্চার বিষয় হয়ে উঠেছিল। আরও পড়ুন: Ram Mandir: অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?