ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
জোহানেসবার্গ: দীর্ঘ সময়ে একসঙ্গে আইপিএলে(IPL) একই দলে খেলেছেন। আরসিবিতে বিরাট কোহলি(Virat Kohli) ও এবি ডিভিলিয়ার্সের(AB De Villiers) বন্ধুত্বের বন্ধন আরও মজবুত হয়েছিল। একে অপরকে বারবার সমর্থন জুগিয়ে গিয়েছেন যে কোনও পরিস্থিতিতে। ২০১৬ সালে বিরাট যেবার আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান করার নজির গড়েছিল

জোহানেসবার্গ: দীর্ঘ সময়ে একসঙ্গে আইপিএলে(IPL) একই দলে খেলেছেন। আরসিবিতে বিরাট কোহলি(Virat Kohli) ও এবি ডিভিলিয়ার্সের(AB De Villiers) বন্ধুত্বের বন্ধন আরও মজবুত হয়েছিল। একে অপরকে বারবার সমর্থন জুগিয়ে গিয়েছেন যে কোনও পরিস্থিতিতে। ২০১৬ সালে বিরাট যেবার আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান করার নজির গড়েছিলেন, সেসময়ে আরসিবিতেই ছিলেন এবি ডিভিলিয়ার্সও। প্রাক্তন প্রোটিয়া তারকা মনে করেন যে ২০১৬ সালের বিরাট কোহলির থেকে বর্তমানের বিরাট কোহলি আরও ভয়ঙ্কর। রানের জন্য আরও বেশি করে খিদে রয়েছে তাঁর। কিছুদিন আগেই ওয়ান ডে ফর্ম্য়াটে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নিজের ৫৫ তম শতরান হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। এবিডি মনে করেন যে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই কোহলি নিজের ব্যাটিংয়ের ধরণ বদলে ফেলেছেন। ২০১৬ সালে আইপিএলের সময় সেরা ছন্দে ছিলেন কিং কোহলি। কিন্তু এখন কোহলিকে আরও বেশি শান্ত ও চাপমুক্ত দেখাচ্ছে। তিনি ব্যাখ্যা করে বলেন যে, ইউএই-তে (UAE) চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই কোহলি এই পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন, যদিও মাঝে সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি পুরনো কিছু অভ্যাসে ফিরে গিয়েছিলেন, কিন্তু দ্রুতই আবার নিজের ছন্দ খুঁজে পান। ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপে বিরাট কোহলির ধারাবাহিক পারফরম্য়ান্স। সেই টুর্নামেন্টের পর থেকে কোহলি ২৫ ইনিংসে ৫০.৪৪ গড়ে ১২৬১ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৫টি শতরান ও ৭টি অর্ধশতরান। এই পরিসংখ্যানই স্পষ্ট করে দেয় যে কোহলি এখনও ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড ও এখনও যে তাঁর মধ্য়ে রানের খিদে বিরাট। কোহলি নিজেই জানিয়ে দিয়েছিলেন যে ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপই তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ। কিন্তু আদৌ কি বিশ্বকাপের পর খেলা চালিয়ে যাবেন? সেই প্রশ্নের কোনও উত্তর এখনও নেই কারও কাছে। কিন্তু কেরিয়া‌রের এই পর্যায়ে তরুণ ক্রিকেটারদের জন্য বিরাট কোহলির সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া কতটা মূল্যবান হতে পারে, সেকথাও তুলে ধরেন ডি ভিলিয়ার্স। তিনি বিশ্বাস করেন, তরুণ খেলোয়াড়রা ভারতীয় এই ব্যাটারের থেকে শুধু তাঁর ব্যাটিং দেখেই নয়, খেলার প্রতি তাঁর বর্তমান দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ করেও অনেক কিছু শিখতে পারে। এডিডি'র মতে, কোহলির মানসিকতা ও অভিজ্ঞতা আগামী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ফের বিরাট কোহলিকে ভারতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে।