Abhijeet Dipke : 'বিজেপিতে যোগ দিন, নাহলে আপনার বাবা-মা...', অভিজিৎকে হুমকির অভিযোগ; '১৬ দিন আত্মীয়ের বাড়িতে আশ্রয়'
ছত্রপতি শম্ভাজীনগর : বিজেপিতে যোগ দিন, নাহলে মারাত্মক ফল ভুগবে পরিবার। ভিডিওয় এমনই হুমকি পেয়েছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এই অভিযোগ তুলেছেন তাঁর মা। মারাঠি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় তাঁর মা অনিতা দীপকে এই অভিযোগ করেছেন। সেই সঙ্গে তিনি জানান, এই ভীতি প্রদর্শনের মুখে তাঁরা (অভ

ছত্রপতি শম্ভাজীনগর : বিজেপিতে যোগ দিন, নাহলে মারাত্মক ফল ভুগবে পরিবার। ভিডিওয় এমনই হুমকি পেয়েছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এই অভিযোগ তুলেছেন তাঁর মা। মারাঠি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় তাঁর মা অনিতা দীপকে এই অভিযোগ করেছেন। সেই সঙ্গে তিনি জানান, এই ভীতি প্রদর্শনের মুখে তাঁরা (অভিজিতের বাবা ও মা) তাঁদের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন এবং কোঙ্কন অঞ্চলে এক আত্মীয়ের বাড়িতে ১৬ দিন আশ্রয় নিয়েছিলেন। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের সুপ্রিম কোর্টের শুনানিকালে করা মন্তব্যের সূত্র ধরে, ১৬ মে অভিজিৎ ‘সিজেপি’ (CJP) নামে একটি ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন গড়ে তোলেন। এটি কেবল একটি অনলাইন প্যারোডি বা ব্যাঙ্গাত্মক উদ্যোগ থেকে ক্রমশ তরুণদের-নেতৃত্বাধীন এক দেশব্যাপী প্রতিবাদী আন্দোলনে রূপ নেয় এবং শেষ পর্যন্ত গত সপ্তাহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে। অভিজিৎ যখন আমেরিকার বস্টনে ছিলেন। তখন তিনি সিজেপি (CJP) গঠন করেন। পরবর্তীকালে ডিজিটাল প্রচারকে রাজপথের আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্যে তিনি ভারতে ফিরে আসেন। অভিজিতের মা বলেন, "অভিজিৎ হুমকি পেয়েছিল, কিন্তু শুরুতে সে আমাদের কিছু বলেনি। সে একটি ভিডিওর কথা উল্লেখ করেছিল এবং আমাকে সেটি না দেখার কথা বলেছিল। ভিডিও ক্লিপটিতে তাকে সতর্ক করা হয়েছিল যে, সে যদি বিজেপিতে যোগ না দেয়, তবে তার বাবা-মায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" তিনি জানান, পরবর্তী সময়ে অভিজিৎ তাঁর বাবা-মাকে হুমকির বিষয়টি বিবেচনায় নিয়ে বাড়ি ছেড়ে কয়েক দিনের জন্য অন্য কোথাও থাকার পরামর্শ দিয়েছিলেন। অনিতা দীপকে বলেন, "অভিজিৎ আমাকে বলেছিল যে সে নিজে এ ধরনের হুমকিকে ভয় পায় না, তবে সে আমাদের বাড়ি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিল কারণ আমরা এসব পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত নই। এরপর আমরা বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা কোঙ্কনে আমাদের এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে ১৬ দিন ছিলাম। ও চিন্তিত ছিল কারণ সেই সময় ও আমাদের সঙ্গে ছিল না এবং ওর বাবার নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে।" ওর বাবা বলেছিল যে, সামাজিক কাজকর্মে যুক্ত থাকলে সমালোচনার মুখোমুখি হতে হবে। দীপকের মা বলেন যে অভিজিৎ তার বাবাকে ভয় পেত এবং নিজের কথা প্রমাণ করার জন্য তিনি একটি পুরনো ঘটনার কথা শোনান।