Abhijeet Dipke's Detention : অভিজিৎ আটক হতেই এক্স হ্যান্ডেলে পোস্ট, কী লিখল ককরোচ জনতা পার্টি ?
অভিজিৎ দীপকে-কে আটক করেছে দিল্লি পুলিশ। এনিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় সরব হল ককরোচ জনতা পার্টি। সংগঠনের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হল, "মোদি-শাহ কতজনকে গ্রেফতার করবেন ? অভিজিৎকে আটকে রাখা তাঁর অধিকারের চরম লঙ্ঘন। এই সরকার যত বেশি গ্রেফতার করবে, তত বেশি তরুণ রাস্তায় নেমে আসবে!" How many will the M

অভিজিৎ দীপকে-কে আটক করেছে দিল্লি পুলিশ। এনিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় সরব হল ককরোচ জনতা পার্টি। সংগঠনের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হল, "মোদি-শাহ কতজনকে গ্রেফতার করবেন ? অভিজিৎকে আটকে রাখা তাঁর অধিকারের চরম লঙ্ঘন। এই সরকার যত বেশি গ্রেফতার করবে, তত বেশি তরুণ রাস্তায় নেমে আসবে!" How many will the Modi-Shah put under arrest? Abhijeet’s detention is gross violation of his rights. Every arrest this government makes more youth will hit the streets! https://t.co/rb0vqyBkbR — Cockroach Janta Party - CJP (@Cockroachisback) October 16, 2026 ভোট চুরির অভিযোগে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে তোলপাড় দিল্লি। ক্রমশ বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। মোদি সরকারের বিরুদ্ধে একজোট হচ্ছে বিরোধী INDI জোট। প্রতিদিনই দিল্লির রাস্তায় আছড়ে পড়ছে ছাত্র যুবদের বিক্ষোভ। অন্যদিকে দিল্লিকে কার্যত দুর্ভেদ্য বানিয়ে রেখেছে প্রশাসন। পুলিশ থেকে শুরু করে আধাসেনা কে নেই। আর এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তরমন্তরে ঢুকে প্রতিবাদ-বিক্ষোভ দেখানোর ঘটনায়, মঙ্গলবারই ককরোচ জনতা পার্টির দুই শীর্ষ নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা, অজিঙ্কা শিন্ডে-সহ বেশকয়েকজনকে প্রথমে আটক ও তারপরে গ্রেফতার করে দিল্লি পুলিশ। বুধবার অজিঙ্কা শিন্ডেকে ব্যক্তিগত বন্ডে মুক্তি দিলেও, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে ৫ দিনের জেল হেফাজত হয়েছে। এরপরই দেশজুড়ে ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচির ডাক দেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা। তিনি জনসাধারণকে জাতীয় পতাকা হাতে বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে সমবেত হওয়ার আহ্বান জানান। সেইমতো এদিন কর্মসূচির লক্ষ্যে রওনা হওয়ার আগেই অভিজিৎকে আটক করে দিল্লি পুলিশ। Delhi | CJP Founder Abhijeet Dipke has been served two notices by the Delhi Police today. One notice, issued under the Delhi Police Act, instructs him not to visit Central Park, citing the imposition of Section 163 of the Bharatiya Nyaya Sanhita (BNS). The second notice, issued by the South West Delhi police, pertains to the earlier incident where Abhijit, Ashutosh, and Sourav were taken into preventive custody at the airport and subsequently produced before a court. The notice references the court’s directive—issued at that time—requiring them to refrain from causing any public disturbance for a period of one year: Delhi Police Sources — ANI (@ANI) October 16, 2026