Abhijit Dipke News: দিল্লির আন্দোলনের মধ্যেই অভিজিৎ দীপকের পরিবারে দুঃসংবাদ! আটক থাকায় তাঁর কাছে খবর পৌঁছাল?
কলকাতা: দিল্লির যন্তর মন্তরে তোলপাড় বিক্ষোভের মধ্যেই বড় ক্ষতি, ককরোচ জনতা পার্টির (Cockroach Janata Party)-র। দিল্লিতে বিমান নামতেই ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকে (Abhijeet Dipke), আশুতোষ রাঙ্কা (Ashutosh Ranka) ও সৌরভ দাসকে (Ashutosh Ranka) আটক করেছে পুলিশ। সূত্রের খবর, আটক করার পর তাঁদের বিভিন্

কলকাতা: দিল্লির যন্তর মন্তরে তোলপাড় বিক্ষোভের মধ্যেই বড় ক্ষতি, ককরোচ জনতা পার্টির (Cockroach Janata Party)-র। দিল্লিতে বিমান নামতেই ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকে (Abhijeet Dipke), আশুতোষ রাঙ্কা (Ashutosh Ranka) ও সৌরভ দাসকে (Ashutosh Ranka) আটক করেছে পুলিশ। সূত্রের খবর, আটক করার পর তাঁদের বিভিন্ন দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে তার মধ্যেই, অভিজিৎ দীপকের পরিবারে দুঃসংবাদ। ঠাকুমাকে হারিয়েছেন, অভিজিৎ দীপকে। শনিবার যখন অভিজিৎকে আটক করা হয়েছে, সেইদিনই প্রয়াত হয়েছেন অভিজিতের ঠাকুমা সাবিত্রী শঙ্কর দীপকে (Savitribai Shankar Dipke)। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বয়স হয়েছিল, ৮০ বছর। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে, মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সান্তুক পিমপ্রি গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিজিতের ঠাকুমা সাবিত্রী শঙ্কর দীপকে। এই দুঃসংবাদ পেয়ে, শনিবারই অভিজিৎ দীপকের গোটা পরিবার গ্রামে রওনা হয়ে গিয়েছে। তবে দিল্লির আন্দোলনে যোগ দিতে গিয়ে সেখানে আটক হয়ে থাকার কারণে, ঠাকুমার শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেননি অভিজিৎ দীপকে। আর এই পরিপ্রেক্ষিতে একটি বিশেষ বিবৃতি জারি করা হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে। সেখানে কী জানানো হয়েছে? অভিজিৎ দীপকের ঠাকুমার প্রয়াণ, কী জানানো হল দিল্লি পুলিশের তরফ থেকে? শনিবার রাতে, দিল্লি পুলিশের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়িয়ে পড়েছে যে, আটক থাকাকালীন, অভিজিৎ দীপককে তাঁর ঠাকুমার প্রয়াণের খবর দেওয়া হয়নি। এই বিষয়ে আমরা জানাতে চাই। অভিজিৎ দীপকের ঠাকুমার প্রয়াণের খবর পাওয়ামাত্র, যথাযথভাবে এবং স্পর্শকাতরভাবেই খবরটি তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কখন তাঁর ঠাকুমার শেষকৃত্য সম্পন্ন হবে, সেটাও অভিজিৎ দীপকে-কে জানানো হয়েছিল এবং, তিনি যদি ঠাকুমার শেষকৃত্যে উপস্থিত থাকতে চান, তাহলে যা যা প্রয়োজন, যতরকমের সাহায্য প্রয়োজন, তিনি চাইলে তার সমস্তটা তাঁকে দেওয়া হবে, সেই কথাও বলা হয়েছিল। মানবিক দিক থেকেই অভিজিৎ দীপকের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে।' Several social media handles are claiming that as Sh. Abhijeet Dipke is in detention, he has not been informed about the demise of his grandmother. In this regard it is being clarified that the information regarding the demise of Abhijeet’s grandmother was promptly conveyed to him with due sensitivity. He was also informed of the scheduled funeral time and offered all possible assistance to facilitate his travel to his hometown on humanitarian grounds. — Delhi Police (@DelhiPolice) October 10, 2026 আরও পড়ুন: Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ