Abhishek Banerjee: 'সেবাশ্রয়' নিয়ে আরও বিপাকে অভিষেক, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা ববি
কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। এনিয়ে তদন্ত কমিটি গঠনের ইঙ্গিত দিয়েছে মেডিক্যাল কাউন্সিল। ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের পর, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে, রাজ্য মেড

কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। এনিয়ে তদন্ত কমিটি গঠনের ইঙ্গিত দিয়েছে মেডিক্যাল কাউন্সিল। ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের পর, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ক'দিন আগেই 'সেবাশ্রয়ে'র সঙ্গে জড়িত চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করে মেল করেছিল ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। আর, এবার ওই 'সেবাশ্রয়' প্রকল্পের সঙ্গে যুক্ত চিকিৎসকদের নাম করে অভিযোগ করলেন বিজেপি নেতা ববি। তাতে, বেআইনি ভাবে USG-করা, অযোগ্য কর্মীদের দিয়ে চিকিৎসা করানো, ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রোগী নিরাপত্তা-সহ একাধিক অভিযোগ করা হয়েছে। বিজেপি নেতার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। কোনও চিকিৎসকের বিরুদ্ধে নির্দিষ্ট করে অভিযোগ থাকলে, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামকে তা জানাতে বলেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' নিয়ে ভুরি ভুরি অভিযোগ। ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে FIR দায়েরের পর এবার বিধানসভাতেও উঠে এল 'সেবাশ্রয়' প্রসঙ্গ। গতকাল অর্থাৎ শুক্রবার বিজেপি বিধায়কের অভিযোগের পর আজ শনিবার এই প্রসঙ্গে বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, 'সেবাশ্রয়' নিয়ে CID বা CBI-কে তদন্তভার দেওয়া হতে পারে। ভুল চিকিৎসায় পা বাদ থেকে শিশুর হাত বাদ যাওয়া সংক্রান্ত একাধিক অভিযোগে FIR করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প 'সেবাশ্রয়ে'র বিরুদ্ধে। এছাড়াও লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি বা মজুত, অবৈধভাবে ক্লিনিক বা চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালনা করা সহ একাধিক অভিযোগও উঠেছে 'সেবাশ্রয়ে'র বিরুদ্ধে। শুক্রবারও বিধানসভায়, 'সেবাশ্রয়ে'র বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুললেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডা। মাটি খুঁড়ে সেবাশ্রয়ের ওষুধ উদ্ধার সহ মাঠ দখল করে ক্যাম্প করার অভিযোগও তুলেছেন তিনি। অন্যদিকে, আরও অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে নতুন করে FIR দায়ের করা হল। রাজীব সরকার নামে এক ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতে, ৮টি ধারায় মামলা করে তদন্ত শুরু করল বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা। একের পর এক মামলা। অস্বস্তি ক্রমেই বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরইমধ্য়ে এবার ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে নতুন করে FIR দায়ের করা হল। রাজীব সরকার নামে এক ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত শুরু করল বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা।