Abhishek Banerjee: সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
সন্দীপ সরকার, দক্ষিণ ২৪ পরগনা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে ফের 'বেনজির দুর্নীতি'। সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে ছিটিয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট। সেবাশ্রয় ক্যাম্পের রোগীদের পরীক্ষা নিরীক্ষা হয়েছে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের ল্যাবে। অন্তত এইসব রিপোর্ট দেখে তাই বোঝা যাচ্ছে। সবচ

সন্দীপ সরকার, দক্ষিণ ২৪ পরগনা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে ফের 'বেনজির দুর্নীতি'। সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে ছিটিয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট। সেবাশ্রয় ক্যাম্পের রোগীদের পরীক্ষা নিরীক্ষা হয়েছে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের ল্যাবে। অন্তত এইসব রিপোর্ট দেখে তাই বোঝা যাচ্ছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হল, সরকারি হাসপাতালের ল্যাবে তৈরি সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন। ফলতায় সেবাশ্রয় ক্যাম্পে এমনই বেনিয়মের ছবি এবার প্রকাশ্যে এসছে। এইসব রিপোর্টের পাশাপাশি সেবাশ্রয় ২ ক্যাম্পের ভিতর মাটিতে পড়ে রয়েছে অসংখ্য চেস্ট এক্স-রে-এর প্লেট। কিন্তু, কাউকেই দেওয়া হয়নি কোনও রিপোর্ট। ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA ফলতার সেবাশ্রয় ক্যাম্পে অবাক ছবি। রিপোর্টে রয়েছে চিকিৎসকের নাম, রেজিস্ট্রেশন নম্বর, স্ট্যাম্প, সই। কিন্তু, সেখানে লেখা নেই কোনও তথ্য। চিকিৎসকের স্ট্যাম্প-সই করা ফাঁকা কাগজ ছড়িয়ে ছিটিয়ে ক্যাম্পে। এর পাশাপাশি ফলতার সেবাশ্রয় ক্যাম্পে সুসজ্জিত 'অ্যান্টিচেম্বার'- এর খোঁজ পাওয়া গিয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল 'অ্যান্টিচেম্বার'-এর সঙ্গে রয়েছে অ্যাটাচড বাথরুম। অভিষেক নাকি ফলতার 'পুষ্পা' জাহাঙ্গির খান, কার জন্যে তৈরি এই হয়েছিল এই 'অ্যান্টিচেম্বার'? ক্রমশই বাড়ছে রহস্য। অন্যদিকে, সেবাশ্রয় ক্যাম্পের 'ডিগ্রিহীন' চিকিৎসকদের জন্য ছিল 'ম্যানুয়াল'। কোন রোগের কী ওষুধ? কী সেই ওষুধের ডোজ? ম্যানুয়ালে লেখা ছিল এইসব তথ্য। ওই ম্যানুয়াল দেখেই চিকিৎসা চলত সেবাশ্রয়ে, উঠেছে এমনই গুরুতর অভিযোগ। বিগত কয়েকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে। সর্বত্র বেনিয়মের ছড়াছড়ি। এবার দেখা গেল সেবাশ্রয় ক্যাম্পের ভিতর মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর ল্যাব রিপোর্ট যা তৈরি হয়েছে সরকারি মেডিক্যাল কলেজের ল্যাবে। অথচ এইসব রিপোর্টের একটিতেও নেই ডাক্তারদের নাম, তাঁদের সই, রেজিস্ট্রেশন। রিপোর্টের গায়ে লেখা ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের নাম। সেবাশ্রয় ২- এর ক্যাম্পের ভিতর এমনই গোছা গোছা রিপোর্ট পড়ে রয়েছে। বেশিরভাগ রিপোর্টে তারিখ জানুয়ারি ২০২৬- এর। তবে নেই কোনও ডাক্তারের সই। বেশিরভাগই রয়েছে হেমাটোলজি বিভাগের রিপোর্ট। সাধারণত সরকারি মেডিক্যাল কলেজে কোনও রোগীর ল্যাব রিপোর্ট তৈরি হলে সেখানে রোগী কোন আউটডোরে দেখিয়েছেন, বা কোন বিভাগে ভর্তি রয়েছেন, সেগুলি লেখা থাকে। এইসব রিপোর্টে ওপিডি নাম বা বিভাগের নামের জায়গায় লেখা রয়েছে 'সেবা'- যা সেবাশ্রয়ের উল্লেখ করছে বলে অনুমান। প্রশ্ন উঠছে সেবাশ্রয়ের রোগীদের রিপোর্ট কেন সরকারি মেডিক্যাল কলেজের ল্যাবে তৈরি হল, আর যদি হয়েও থাকে, তাহলে সেখানে কেন কোনও ডাক্তারের সই নেই, ওপিডি বা ওয়ার্ডের উল্লেখ নেই, চিকিৎসকের নাম, রেজিস্ট্রেশন নম্বর - কিছুই কেন নেই ? কার অনুমতিতে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ সেবাশ্রয়ের রোগীদের রিপোর্ট বানাল, কোন চিকিৎসক এই কাজ করলেন, তাঁকে কেউ চাপ দিয়েছিল কিনা - সব নিয়েই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য ভবন। সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।