Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার ২
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘিরে কালীঘাটে ধুন্ধুমার, গ্রেফতার ২। পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার একবালপুরের ২ যুবক। কালীঘাটকাণ্ডে ৪টি FIR দায়ের করেছে কালীঘাট থানা। পুলিশের উপর হামলার ঘটনায় ২ টি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। যার মধ্যে একটি FIR অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে রয়ে

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘিরে কালীঘাটে ধুন্ধুমার, গ্রেফতার ২। পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার একবালপুরের ২ যুবক। কালীঘাটকাণ্ডে ৪টি FIR দায়ের করেছে কালীঘাট থানা। পুলিশের উপর হামলার ঘটনায় ২ টি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। যার মধ্যে একটি FIR অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে রয়েছে। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধেও FIR করা হয়েছে। পাল্টা বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিষেক-সহ অন্যান্যদের বিরুদ্ধেও FIR দায়ের করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। [yt]https://youtu.be/FWb7sG0L6Y0?si=Rsam8e4iUyctKreT[/yt] আরও পড়ুন, বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
Read the complete story at ABP Ananda