Abhishek Banerjee: অভিষেকের নেতৃত্বে ফের স্পিকারের দ্বারস্থ 'কালীঘাট তৃণমূল', বিদ্রোহী ২০ সাংসদের পদ খারিজের আর্জির সিদ্ধান্ত জানতে চেয়ে চিঠি
কলকাতা: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ৬ জন সাংসদ এবার দেখা করলেন লোকসভার স্পিকারের সঙ্গে। এর আগেও তৃণমূলএর তরফে চিঠি দেওয়া হয়েছিল তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদকে নিয়ে। তাঁদের সাংসদ পদ খারিজের দাবি জানিয়েই এই চিঠি দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে। এবার সেই ইস্যুতেই আবার লোকসভার স্পিকারের দ্বারস্থ

কলকাতা: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ৬ জন সাংসদ এবার দেখা করলেন লোকসভার স্পিকারের সঙ্গে। এর আগেও তৃণমূলএর তরফে চিঠি দেওয়া হয়েছিল তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদকে নিয়ে। তাঁদের সাংসদ পদ খারিজের দাবি জানিয়েই এই চিঠি দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে। এবার সেই ইস্যুতেই আবার লোকসভার স্পিকারের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। আরও পড়ুন: গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই? এর আগে ২০ জন বিদ্রোহী সাংসদের পদ খারিজের আর্জি জানিয়ে যে চিঠি দেওয়া হয়েছিল, তার নিষ্পত্তির বিষয়ে জানতে চেয়ে স্পিকারকে এই চিঠি দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। এই বিষয়টা নিয়ে দ্রুত নিষ্পত্তিও চাওয়া হয়েছে 'কালীঘাট তৃণমূল' -এর তরফ থেকে। এ ছাড়াও লোকসভায় তাঁদের আসন বদল নিয়েও তাঁরা নালিশ জানিয়েছেন লোকসভার স্পিকারের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্পিকারের কাছে গেলেন ৬ তৃণমূল সাংসদ। এ ছাড়াও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন প্রত্যাহারের আবেদনও জানান তাঁরা। সৌগত রায় বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা ৬ জন সাংসদ গিয়েছিলাম স্পিকারের কাছে। আমরা বলেছি আমাদের সিটগুলো তোমরা ওদের দিয়েছ আমাদের না জানিয়ে। এনসিপিআই তো এখনও আলাদা পার্টি হিসাবে স্বীকৃতি পায়নি। তোমরা কেন দিচ্ছ? আমরা বললাম তোমাদের তো আগেও জানিয়েছি, আবার চিঠি দিচ্ছি। বলে স্পিকারকে চিঠি দিলাম। এ ছাড়াও পদ খারিজের আর্জি এখনও কনসিডার করছ না কেন? স্পিকার দ্রুত সিদ্ধান্ত নিক ও আমাদের আসনগুলো ফিরিয়ে দিক।" আরও পড়ুন: আয়কর রিফান্ডের টাকা কতদিনে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে? কী করলে ঢুকবে তাড়াতাড়ি?