Abhishek Banerjee: 'তোলা না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি', 'সেবাশ্রয়'- এর নামে 'তোলাবাজি'-র অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
পার্থপ্রতিম ঘোষ, পৈলান : অভিযোগের পাহাড়ে অভিষেকের সেবাশ্রয়, ফের নতুন অভিযোগ দায়ের। এবার পৈলানে রিসর্ট দখল করে তোলাবাজির অভিযোগ, FIR পুলিশের। রিসর্ট কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু বিষ্ণুপুর থানার পুলিশের। পৈলানে ইকো ক্রিক ক্লাবে প্রায় ৪০ দিন রিসর্ট দখল করে রাখার অভিযোগ। '২৫ লক্ষ টাকা

পার্থপ্রতিম ঘোষ, পৈলান : অভিযোগের পাহাড়ে অভিষেকের সেবাশ্রয়, ফের নতুন অভিযোগ দায়ের। এবার পৈলানে রিসর্ট দখল করে তোলাবাজির অভিযোগ, FIR পুলিশের। রিসর্ট কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু বিষ্ণুপুর থানার পুলিশের। পৈলানে ইকো ক্রিক ক্লাবে প্রায় ৪০ দিন রিসর্ট দখল করে রাখার অভিযোগ। '২৫ লক্ষ টাকা তোলা দাবি করা হয়, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি', বাধ্য হয়ে ২৫ লক্ষ টাকা দিতে হয়, দাবি রিসর্টের উপদেষ্টা কুণাল চক্রবর্তীর। খাওয়া-থাকা-সহ বিভিন্ন খরচ করতে হত তাঁদের, অভিযোগ রিসর্ট কর্তৃপক্ষের। অভিযোগ অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। 'সেবাশ্রয়'এর সঙ্গে যুক্ত একাধিক চিকিৎসকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের। রিসর্ট কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করে তদন্ত শুরু পুলিশের। বিধানসভায় সেবাশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতির দিনই চাঞ্চল্যকর অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। 'সেবাশ্রয়'- এর বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের। রিসর্ট দখল করে তোলাবাজির অভিযোগে মামলায় FIR দায়ের করে তদন্ত শুরু করল বিষ্ণুপুর থানা। অভিযোগ, পৈলানে ইকো ক্রিক ক্লাবে প্রায় ৪০ দিন ধরে রিসর্ট দখল করে রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়-সহ ক্যামাক স্ট্রিট অফিসের একাধিক ব্যক্তি ও 'সেবাশ্রয়'এর সঙ্গে যুক্ত একাধিক চিকিৎসকেরা। অভিযোগ, খাওয়া-থাকা-সহ একাধিক পরিষেবার আর্থিক খরচ করতে হত এই রিসর্টের কর্তৃপক্ষকে। এমনকী তাদের থেকে ২০ থেকে ২৫ লক্ষ টাকা তোলাবাজির দাবি করা হয়। তা দিতে অস্বীকার করলে, রিসর্ট ভাঙচুরেরও হুমকি দেওয়া হয়। এই অভিযোগের ভিত্তিতে FIR রুজু করে তদন্ত শুরু করলেন DSP পদমর্যাদার পুলিশ অফিসার।