Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
কলকাতা: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট? মূলত আদালতের নির্দেশ ছাড়া দেশ ছাড়তে পারবেন না তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেকের বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

কলকাতা: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট? মূলত আদালতের নির্দেশ ছাড়া দেশ ছাড়তে পারবেন না তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেকের বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বহাল থাকবে এই রক্ষাকবচ, শুনানিতে এই মর্মেই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। [yt]https://youtu.be/CAxrCR39RcU?si=G_Mperz-QtSeyG9b[/yt] আরও পড়ুন," পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের অপরদিকে, পুলিশের তরফে তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেবিট ফ্রিজ করে দেওয়া হয়।পরে ECIR দায়ের করে তদন্তে নেমে ED তরফে ফ্রিজ করে দেওয়া হয় অ্যাকাউন্টগুলিতে থাকা সমস্ত টাকা। যা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় 'কালীঘাট তৃণমূল'। দৃষ্টি আকর্ষণ করা হয় বিচারপতি কৃষ্ণ রাওয়ের।অন্যদিকে, এই অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলাতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেসময় কয়েকটি শর্ত বেঁধে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, দৈনন্দিন কাজ ও মামলার খরচের জন্য ৩টি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। তবে অ্যাকাউন্টগুলি পরিচালনার ভার 'কালীঘাট তৃণমূল'-এর হাতে থাকবে না। সেগুলি পরিচালনা করবেন আদালতের নিয়োগ করা একজন স্পেশাল অফিসার।