Abhishek Sharma: কিউয়িদের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরিতে কোহলিকে পিছনে ফেলে ভারতীয় হিসাবে ইতিহাস অভিষেক শর্মার
ওয়েলিংটন: সিরিজ়ের প্রথম দুই ম্য়াচে শুরুটা ভাল করেছিলেন। তবে দুইবারই সেই ইনিংসকে বড় রানে রূপান্তরিত করতে ব্যর্থ হন অভিষেক শর্মা (Abhishek Sharma)। কিন্তু নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে তাঁর ব্যাট গর্জে উঠল আর তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল নিউজ়িল্যান্ড (IND vs NZ)। পাঁচ ম্য়াচের টি-২০ স

ওয়েলিংটন: সিরিজ়ের প্রথম দুই ম্য়াচে শুরুটা ভাল করেছিলেন। তবে দুইবারই সেই ইনিংসকে বড় রানে রূপান্তরিত করতে ব্যর্থ হন অভিষেক শর্মা (Abhishek Sharma)। কিন্তু নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে তাঁর ব্যাট গর্জে উঠল আর তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল নিউজ়িল্যান্ড (IND vs NZ)। পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ় জিতে নিল ভারতীয় দল। শতরান হাঁকালেন অভিষেক শর্মা এবং সেই সেঞ্চুরির সুবাদেই বিরাট কোহলিকে (Virat Kohli) পিছনে ফেলে ভারতীয় হিসাবে সর্বকালীন ইতিহাসও গড়লেন ভারতীয় ওপেনার। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ভারতের হয়ে অভিষেক শর্মা ৩৮ বলে ১১৩ রানের ইনিংস খেলেন। ইনিংসের শুরুটাই বিধ্বংসীভাবে করে ভারতীয় দল। প্রথম ওভারেই উঠে ২৬ রান। পাওয়ার প্লেতে ভারতীয় দল বিনা উইকেটেই রেকর্ড ১১৮ রান তুলে ফেলে। অভিষেক ১৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। এরপরেও অভিষেকের ব্য়াট থামেনি। বিধ্বংসী মেজাজে তিনি ব্যাটিং করতে থাকেন। একের পর এক বল বাউন্ডারি পার করান ভারতীয় ওপেনার। একসময় তো অভিষেক দ্রুততম টি-২০ শতরান হাঁকানোর দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন। নিজের ইনিংসের ২৯তম বলে ৯৪ রানে ব্যাট করা অভিষেক বড় শট মারার চেষ্টা করেছিলেন বটে। তবে তা ব্যাটে বলে সঠিক সংযোগ না হওয়ায় উচ্চতা পেলেও, বেশিদূর যায়নি। সৌভাগ্যবশত কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার অভিষেকের ক্যাচ ফেলেন। জীবনদান পান ভারতীয় তারকা ব্যাটার। জীবনদান পেয়ে ৩৫ বলে নিজের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূরণ করেন অভিষেক। মাত্র ৭০টি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচেই অভিষেক চারটি সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন। কেবল গ্লেন ম্যাক্সওয়েল এবং রোহিত শর্মাই আন্তর্জাতিক টি-২০-তে তাঁর থেকে অধিক সেঞ্চুরি হাঁকিয়েছেন। আরও পড়ুন:- বৈভবকে প্রমোশন দিতেই ভেঙে গেল সব রেকর্ড, ওয়েলিংটনে পাওয়াপ প্লেতে সর্বকালীন ইতিহাস গড়ল ভারত তবে সেই সেঞ্চুরির রেকর্ড এখনও স্পর্শ করতে না পারলেও, অভিষেক ভারতীয় হিসাবে ইতিহাস গড়লেন। সব মিলিয়ে এটা অভিষেকের টি-২০ কেরিয়ারের ১১তম শতরান। এটাই কোনও ভারতীয় ক্রিকেটারের এই ফর্ম্যাটে সর্বাধিক সেঞ্চুরি। ৪১৩ ইনিংসে ১০টি টি-২০ শতরান হাঁকানোল কোহলিকে পিছনে ফেলে এই কৃতিত্ব নিজের নামে করলেন অভিষেক, তাও আবার মাত্র ২১৬টি টি-২০ ইনিংসে। একমাত্র বাবর আজম (১৩) ও ক্রিস গেল (২২) ছাড়া আর কোনও ব্যাটার টি-২০তে এতগুলি শতরান হাঁকাননি। অভিষেক শেষমেশ ৩৮ বলে ১১৩ রানের থামেন। তিনি নয়টি চার ও ১১টি ছক্কা হাঁকান। অভিষেকের এই শতরানে ভর করেই ভারত ১৩.২ ওভারেই ছয় উইকেট হাতে রেখে ১৯৯ রান তাড়া করে ফেলে। [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]