Air India Flight: যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
নয়া দিল্লি: থাইল্যান্ডের ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI2379 বিমানে মাঝআকাশে তীব্র টার্বুলেন্সের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আচমকা প্রবল ঝাঁকুনিতে অন্তত ১২ জন আহত হন, যাঁদের মধ্যে ১০ জন যাত্রী এবং ২ জন কেবিন ক্রু ছিলেন। তবে স্বস্তির বিষয়, বিমানটি নিরাপদে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিম

নয়া দিল্লি: থাইল্যান্ডের ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI2379 বিমানে মাঝআকাশে তীব্র টার্বুলেন্সের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আচমকা প্রবল ঝাঁকুনিতে অন্তত ১২ জন আহত হন, যাঁদের মধ্যে ১০ জন যাত্রী এবং ২ জন কেবিন ক্রু ছিলেন। তবে স্বস্তির বিষয়, বিমানটি নিরাপদে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হঠাৎ ৩০০ ফুট উচ্চতা কমে যায় বিমানের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি ক্রুজিং উচ্চতায় উড়ছিল, সেই সময় হঠাৎ Severe Turbulence-এর মুখে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যে বিমানের উচ্চতা প্রায় ৩০০ ফুট কমে যায়। আকস্মিক এই ধাক্কায় অনেক যাত্রী আসন থেকে ছিটকে পড়েন বা কেবিনের বিভিন্ন অংশে আঘাত পান। কেবিনের ভিতরে রাখা কিছু জিনিসপত্রও ছিটকে পড়ে। নিরাপদে দিল্লিতে অবতরণ ঘটনার পরও পাইলট পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে বিমানটিকে নিরাপদে দিল্লিতে অবতরণ করান। অবতরণের পরই চিকিৎসক দল ও জরুরি পরিষেবার কর্মীরা বিমানে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসা করেন। যাঁদের প্রয়োজন ছিল, তাঁদের হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আহতদের আঘাত গুরুতর নয় এবং যাত্রীদের সমস্ত প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। #WATCH | Delhi: Several passengers injured after Air India flight encounters severe air turbulence while travelling from Phuket to Delhi.Visuals from IGI Airport where an injured passenger is being moved into an ambulance to be taken to the hospital. pic.twitter.com/ybchsVDeoM — ANI (@ANI) August 4, 2026 এয়ার ইন্ডিয়ার বক্তব্য এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, AI2379 ফ্লাইটটি মাঝআকাশে একটি তীব্র টার্বুলেন্সের সম্মুখীন হয়েছিল, যার ফলে সাময়িকভাবে বিমানের উচ্চতায় পরিবর্তন ঘটে। সংস্থার দাবি, বিমানের নিরাপত্তায় কোনও সমস্যা হয়নি এবং যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এএনআই সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক যাত্রী বলেন, "ফ্লাইটটি দেড় ঘণ্টা ধরে উড়ছিল। তখন ভোরবেলা। আমরা ফ্লাইটের ভেতরে ঘুমিয়ে ছিলাম। সেই সময় ফ্লাইটটি হঠাৎ থেমে যায় এবং একদিকে ঘুরে যায়। এভাবে ২-৩ মিনিট ধরে চলে। ১৫-২০ জন যাত্রী আহত হয়েছেন। ফ্লাইটটিতে ১০০ জনেরও বেশি লোক ছিলেন। আমরা অবশ্যই এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেব।" যাত্রী জানিয়েছেন যে, বিমানটি পুরোপুরি ঘুরে যাওয়ায় যাত্রীরা গুরুতর আহত হয়েছেন। একজনের কানের পর্দা ফেটে গেছে, আরেকজনের কাঁধে এবং অন্যজনের মাথায় আঘাত লেগেছে। #WATCH | Delhi: A passenger says, “It had been an hour and a half since the flight. It was early morning. We were sleeping inside the flight. The flight suddenly stopped while moving and turned around…it kept moving like this for 2-3 minutes…15-20 passengers got injured…there… pic.twitter.com/S5SEDYUCqZ — ANI (@ANI) August 4, 2026 এদিকে, ডিজিসিএ-ও পুরো বিষয়টি নিয়ে একটি বিবৃতি জারি করেছে। বলা হয়েছে "এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লি ফ্লাইটটির উচ্চতা হঠাৎ করে ৩০০ ফুট কমে যায়। পাইলট জানিয়েছেন, একজন ক্রু সদস্য গুরুতর আহত হয়েছেন। এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লি ফ্লাইটটির মাঝ-আকাশে নিয়ন্ত্রণ হারানোর ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।" টার্বুলেন্স কী? টার্বুলেন্স হল বায়ুমণ্ডলের এমন একটি অস্থির অবস্থা, যেখানে হঠাৎ বায়ুর গতি ও দিক পরিবর্তনের কারণে বিমান প্রবল ঝাঁকুনির সম্মুখীন হয়। অনেক সময় পরিষ্কার আকাশেও ক্লিয়ার এয়ার টার্বুলেন্স (CAT) দেখা দিতে পারে, যা রাডারে ধরা পড়ে না। তাই বিমান চলাকালীন সিটবেল্ট বাঁধা রাখার পরামর্শ দিয়ে থাকেন বিমান বিশেষজ্ঞরা।