Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
মুম্বই: তিনি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর হইচই পড়ে গিয়েছিল। আইপিএলে (IPL) তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটে মুম্বই দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। অনেকেরই প্রশ্ন ছিল, কেন আচমকা অবসর ঘোষণা করলেন অজিঙ্ক রাহানে? অবশেষে যেন কিছুটা আভাস পাওয়া গেল, ঠিক কী কারণে অবসর ন

মুম্বই: তিনি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর হইচই পড়ে গিয়েছিল। আইপিএলে (IPL) তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটে মুম্বই দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। অনেকেরই প্রশ্ন ছিল, কেন আচমকা অবসর ঘোষণা করলেন অজিঙ্ক রাহানে? অবশেষে যেন কিছুটা আভাস পাওয়া গেল, ঠিক কী কারণে অবসর নিয়েছিলেন রাহানে। তিনি এবার খেলতে যাচ্ছেন বিদেশের ক্রিকেট লিগে! ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, অবসর না নিলে কেউই অন্য কোনও দেশের লিগে খেলতে পারেন না। যদিও কয়েকজন ক্রিকেটার এই কড়াকড়ির জন্য আগেভাগে অবসর নিয়ে বিদেশে খেলতে চলে যাচ্ছেন বলেও অভিযোগ উঠেছিল। ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানে এবার বিদেশি টি-২০ লিগে খেলতে যাচ্ছেন। যদিও তাঁর অবসরের পর মনে করা হচ্ছিল যে, তিনি কোচিং বা ধারাভাষ্যে নিজের কেরিয়ার গড়বেন। কিন্তু তিনি পেশাদার ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে খেলবেন। যে দলে তিনি যোগ দিয়েছেন, সেই দলের অধিনায়ক অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। এই দলে স্টিভ স্মিথ, টিম ডেভিডের মতো তারকা খেলোয়াড়ও রয়েছেন। [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt] অজিঙ্ক রাহানে ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগে আমস্টারডাম ফ্লেমস দলের হয়ে খেলবেন। তিনি দলে মার্কি প্লেয়ার হিসেবে যোগ দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি শুক্রবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, মার্কি প্লেয়ার হিসেবে দলের সঙ্গে যুক্ত হবেন রাহানে। আয়োজকদের আশা, রাহানের মতো নামী খেলোয়াড়ের যোগদানে টুর্নামেন্টেরই লাভ হবে। এই টুর্নামেন্টে ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন-সহ আরও অনেক প্রাক্তন ক্রিকেটার খেলবেন। Welcoming a true leader of the game to the ETPL family! 👏Calm under pressure, rich in experience, and always leading by example — Former India captain, Ajinkya Rahane, is ready to write a new chapter, with the Amsterdam Flames. 🔥Welcome aboard, Ajinkya! ✨#ETPL pic.twitter.com/pCvpkVor7u — European টি-২০ Premier League (ETPL) (@etplofficial) August 7, 2026 আমস্টারডাম ফ্লেমসের অন্যতম মালিক স্টিভ ওয় অজিঙ্ক রাহানেকে দলে স্বাগত জানিয়ে তাঁর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, "দক্ষতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, বিনয় এবং একজন পেশাদার ক্রিকেটারের যা কিছু থাকা উচিত, সবই রাহানের মধ্যে আছে। ও শুধু নিজের খেলার জন্যই নয়, মাঠে ওর আচরণের জন্যও অনেক সম্মান পেয়েছে।" বিদেশি প্লেয়ার হিসেবে এই দলে মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), টিম ডেভিড (অস্ট্রেলিয়া), মাইকেল ব্রেসওয়েল (নিউজিল্যান্ড), ডেভিড পেন (ইংল্যান্ড) এবং রিচার্ড গ্লিসন (ইংল্যান্ড) রয়েছেন। আরও পড়ুন: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...