Amazon Layoff : সাতসকালেই ছাঁটাই মেল! ফের শয়ে-শয়ে কর্মীর চাকরি গেল, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত
Amazon Job Cut : এ যেন থামছে না ! ফের কর্মী ছাঁটাই করল এই কোম্পানি। কিন্ডল ই-রিডার, ট্যাবলেট কম্পিউটার সহ একাধিক প্রোডাক্ট বাজারে আনার পরই এই বড় সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের এই নামকরা কোম্পানি (Amazon Layoff)। ভোর রাতে ইমেল করে কর্মীদের চাকরি যাওয়ার খবর জানিয়েছে সংস্থা। 'ডিভাইসেস অ্য়ান্ড সার্

Amazon Job Cut : এ যেন থামছে না ! ফের কর্মী ছাঁটাই করল এই কোম্পানি। কিন্ডল ই-রিডার, ট্যাবলেট কম্পিউটার সহ একাধিক প্রোডাক্ট বাজারে আনার পরই এই বড় সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের এই নামকরা কোম্পানি (Amazon Layoff)। ভোর রাতে ইমেল করে কর্মীদের চাকরি যাওয়ার খবর জানিয়েছে সংস্থা। 'ডিভাইসেস অ্য়ান্ড সার্ভিসেস' ইউনিটে সব মিলিয়ে ২৫০ কর্মীর চাকরি গেছে। কারা নিশ্চিত করেছে এই খবরসংবাদ সংস্থা রয়টার্সের প্রশ্নের উত্তরে কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে অ্য়ামাজন। সংস্থার তরফে বলা হয়েছে, কঠিন পরিস্থিতির মুখে পড়ে সীমিত সংখ্যক কর্মী ছাঁটাই করেছে তারা। কোম্পানির মুখাপাত্রের তরফে এই উত্তর পাওয়া গেলেও তিনি এর বেশি কিছু বলতে চাননি। তবে তিনি জানিয়েছেন, আগামী দিনে প্রোডাক্ট রোডম্যাপের কথা মাথায় রেখে কোম্পানির উন্নতির স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারই এই ছাঁটাই মেলের আবহে অ্যালেক্সা পাওয়ার্ড অ্য়ালার্ম ক্লক ও ফটো ফ্রেম প্রকাশ করেছে কোম্পানি। কী বলা হয়েছে ইমেলে ?জানা গেছে, কোম্পানির রীতি অনুযায়ী- বুধবার কাকভোরে এই মেল পাঠানো হয়েছে কর্মীদের। রয়টার্সের তরফে জানানো হয়েছে, কোম্পানির 'হিউম্যান রিসোর্স' সংক্রান্ত ভাইস প্রেসিডেন্ট শেরি রবিনসন জানিয়েছেন, কোম্পানি বর্তমানে তাদের পরিকাঠোমো নিয়ে বিশ্লেষণ করছে। যেকারণে কর্মী ছাঁটাইয়ের প্রয়োজন বোধ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই প্রথমবার নয়..যদিও সাম্প্রতিককালে এই প্রথমবার চাকরি ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়নি কোম্পানি। চলতি মাসের শুরুর দিকেই অ্যামাজন তাদের রিটেল বিভাগে ১০০০ কর্মী ছাঁটাই করেছে। এবার আবারও ২৫০ কর্মী ছাঁটাই করল কোম্পানি। এর আগে মূলত অ্যামাজনের স্টোর বিজনেস, অর্থাৎ সংস্থার প্রধান ই-কমার্স কার্যক্রমের সঙ্গে যুক্ত বিভিন্ন বিভাগে এই পরিবর্তন হয়েছে। গ্রাহক পরিষেবা, বিক্রেতা পরিষেবা, মার্কেটপ্লেস সাপোর্ট এবং রিটেল অপারেশনের ইঞ্জিনিয়ারিং টিমও এর আওতায় রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মনে রাখতে হবে, আগে ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সংস্থা প্রায় ৩০ হাজার ছাঁটাই করেছিল। নতুন দফার ছাঁটাই তুলনামূলকভাবে ছোট হলেও, এতে বোঝা যাচ্ছে যে পুনর্গঠন এখনও পুরোপুরি শেষ হয়নি। একই সময়ে অ্যামাজন কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার পরিকাঠামো তৈরির জন্য প্রায় ২২০ বিলিয়ন ডলার বা ২১ লক্ষ ২৯ হাজার ৪৫ কোটি ৬০ লক্ষ ভারতীয় টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। আরও পড়ুন : নভেম্বরেই হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ? ৫২,০০০ কর্মীর কাছে গেল বার্তা, এই কোম্পানি করবে ছাঁটাই [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]