Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
লন্ডন: আইপিএলে(IPL 2026) খেলতে দেখা যাবে এবার মহম্মদ আমিরকে(Mohammad Amir)? সম্ভাবনা এবার কিন্তু তেমনই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্ভুক্ত কোনও প্লেয়ার আইপিএলে কোনওদিনও অংশ নিতে পারবেন না, এমনটা আগেই বিসিসিআইয়ের(BCCI) তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু এবার মহম্মদ আমির ব্রিটিশ নাগরিকত্ব অ

লন্ডন: আইপিএলে(IPL 2026) খেলতে দেখা যাবে এবার মহম্মদ আমিরকে(Mohammad Amir)? সম্ভাবনা এবার কিন্তু তেমনই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্ভুক্ত কোনও প্লেয়ার আইপিএলে কোনওদিনও অংশ নিতে পারবেন না, এমনটা আগেই বিসিসিআইয়ের(BCCI) তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু এবার মহম্মদ আমির ব্রিটিশ নাগরিকত্ব অর্জন করে নিয়েছেন। ফলে আর আইপিএলে খেলতে কোনও সমস্যা রইল না প্রাক্তন পাক পেসারের। আসলে মহম্মদ আমিরের স্ত্রী নার্গিস খান একজন ব্রিটিশ নাগরিক। আর সেই সূত্রেই আমির যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ও নাগরিকত্ব পেয়েছেন। তাই এখন আইপিএলের জন্য নিলামে ব্রিটিশ নাগরিক হিসেবে নিজের নাম নিবন্ধিত করতেই পারেন। এর আগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আজহার মাহমুদ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পরে। তিনি কিংস ইলেভেন পঞ্জাবের(বর্তমানে পঞ্জাব কিংস) হয়ে খেলেছিলেন। আমিরের ক্ষেত্রেও সেই সুযোগ রয়েছে। তিনি আগে নিজেও জানিয়েছিলেন যে আইপিএলে তিনি খেলতে চান ও নিলামে নিজের নাম তুলতে চান। এবার আর কিন্তু সেই সমস্যা থাকল না আমিরের সামনে। ৩৪ বছরের তারকা পেসার এই মুহূর্তে টি-টোয়েন্টি ব্লাস্টে নটিংহ্যামশায়ার হয়ে খেলছেন আমির। বিভিন্ন ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন বাঁহাতি এই পেসার।