Amit Mishra Joins DC: আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
নয়াদিল্লি: আগামী বছরের আইপিলের আগে সব ফ্র্যাঞ্চাইজিই তাঁদের দল সাজিয়ে নিচ্ছে। দিল্লি ক্যাপিটালস তাঁদের কোচিং স্টাফের দলেও পুরো বদল এনেছে। ইতিমধ্য়েই হেডকোচ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও সহকারী কোচ হিসেবে যুবরাজ সিংহ যোগ দিয়েছেন দলে। কিছুদিন আগে পেস বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কার কিংবদন্তি চামিন্ডা

নয়াদিল্লি: আগামী বছরের আইপিলের আগে সব ফ্র্যাঞ্চাইজিই তাঁদের দল সাজিয়ে নিচ্ছে। দিল্লি ক্যাপিটালস তাঁদের কোচিং স্টাফের দলেও পুরো বদল এনেছে। ইতিমধ্য়েই হেডকোচ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও সহকারী কোচ হিসেবে যুবরাজ সিংহ যোগ দিয়েছেন দলে। কিছুদিন আগে পেস বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কার কিংবদন্তি চামিন্ডা ভাস এসেছেন দলে। এবার স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন অমিত মিশ্রা। আইপিএলে এই দিল্ল ক্যাপিটালসের জার্সিতেই প্রথমবার খেলেছিলেন অমিত মিশ্রা। ভারতের প্রাক্তন এই লেগস্পিনার টুর্নামেন্টে মোট ১৭৪ উইকেট ঝুলিতে পুরেছিলেন। আইপিএলের ইতিহাসে অন্য়তম সফল বোলার, এমনকী একমাত্র বোলার হিসেবে আইপিএলে তিনটি হ্যাটট্রিক করার নজিরও গড়েছিলেন অমিত। এখনও এই রেকর্ড তাঁরই দখলে। গত বছরই সেপ্টেম্বরে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন অমিত মিশ্রা। যে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দীর্ঘ সময়ে খেলেছেন আইপিএলে, এবার তাঁদেরই স্পিন বোলিং কোচ হলেন। নিঃসন্দেহে দলের বোলিং লাইন আপে এটা বড় প্রাপ্তি অমিতকে কোচ হিসেবে পাওয়া। আইপিএলের নতুন মরশুমের আগে একের পর এক চমক দিয়ে চলেছে দিল্লি ক্যাপিটালস। প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে দলের নতুন কোচ হিসাবে ঘোষণা করেছিল দিল্লি ক্যাপিটালস। সৌরভ নিজেই সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওর মাধ্যমে ক্যাপিটালসের সহকারী কোচ হিসাবে তাঁর প্রাক্তন সতীর্থের নাম ঘোষণা করেছিলেন এরপর। এদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে স্বার্থের সংঘাতে জড়ানোর অভিযোগ উঠেছিল এরমধ্য়েই। অভিযোগ করলেন জনৈক সঞ্জীব গুপ্ত। সৌরভ ও সিএবি-র পাশাপাশি তিনি ই-মেল পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট, বিচারপতি লোঢা, ভারতীয় ক্রিকেট বোর্ড। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে আইসিসি চেয়ারম্যান জয় শাহকেও। সঞ্জীব গুপ্ত তাঁর চিঠিতে অভিযোগ করেছেন যে, ভারতীয় ক্রিকেট বোর্ড অনুমোদিত একটি রাজ্য সংস্থার প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি একটি আইপিএল দলের হেড কোচ হয়ে স্বার্থের সংঘাতে জড়িয়েছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। সুপ্রিম কোর্ট নির্ধারিত বিচারপতি লোঢা কমিটির সুপারিশ ও বোর্ডের গঠনতন্ত্র লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেছেন সঞ্জীব। সঞ্জীব ই-মেলে লিখেছেন, সিএবি-র ওয়েবসাইটে সৌরভকে সংস্থার বর্তমান প্রেসিডেন্ট বলা হয়েছে। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের ওয়েবসাইটে সৌরভকে কোচ হিসাবে বর্ণনা করা হয়েছে। সঞ্জীবের অভিযোগ, এতে স্বার্থের সংঘাতে জড়াচ্ছেন সৌরভ। এই বিষয়ে প্রাক্তন ভারত অধিনায়কের তরফে কোনও উত্তর না মিললেও, সৌরভ ঘনিষ্ঠ শিবির থেকে বলা হল, এটা স্বার্থের সংঘাত নয়। The OG Tiger has returned! 🥹 Amit Mishra, our highest ever wicket-taker, is now our spin-bowling coach 💙❤️ https://t.co/pKZS7lNnx5 — Delhi Capitals (@DelhiCapitals) October 21, 2026