Annapurna Portal: অন্নপূর্ণা পোর্টালে ঢুকলে এবার এই লেখা দেখা যাচ্ছে? এতে ৩০০০ টাকা পাওয়ার সম্ভাবনা কতটা?
কলকাতা: রাজ্যে বিজেপি ক্ষমতায় এসে চালু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দিচ্ছে বিজেপি। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়ে গিয়েছে। এবার তৃতীয় কিস্তির পালা। তার আগে হচ্ছে ভেরিফিকেশন। অন্নপূর্ণা যোজনা

কলকাতা: রাজ্যে বিজেপি ক্ষমতায় এসে চালু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দিচ্ছে বিজেপি। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়ে গিয়েছে। এবার তৃতীয় কিস্তির পালা। তার আগে হচ্ছে ভেরিফিকেশন। অন্নপূর্ণা যোজনায় আবেদন করার পর স্ট্যাটাস চেক করতে গিয়ে অনেকের স্ক্রিনে 'Under Process' অথবা 'Under Enquiry' লেখা দেখা যাচ্ছে। এই দুই স্ট্যাটাসের অর্থ কী এবং এতে ৩০০০ টাকা পাওয়ার সম্ভাবনা কতটা, তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে রাজ্য সরকার। সরকারি তথ্য অনুযায়ী, 'Under Process' দেখানোর অর্থ হল আবেদনকারীর জমা দেওয়া নথি ও তথ্য যাচাইয়ের কাজ চলছে। আবেদনপত্রে দেওয়া ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্কের বিবরণ এবং অন্যান্য নথি খতিয়ে দেখা হচ্ছে। এই পর্যায়ে আবেদন এখনও অনুমোদিত হয়নি। অন্যদিকে, 'Under Enquiry' স্ট্যাটাসের অর্থ হল আবেদনটি আরও বিস্তারিতভাবে পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনে ফিল্ড ভেরিফিকেশন বা অতিরিক্ত তথ্য যাচাই করতে পারেন সরকারি আধিকারিকরা। তাই এই স্ট্যাটাস দেখালেই টাকা নিশ্চিত বলে ধরে নেওয়া ঠিক হবে না। যাচাই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে আবেদনকারীর স্ট্যাটাস 'Payment Processing'-এ পরিবর্তিত হতে পারে। সাধারণত এই স্ট্যাটাস দেখানোর পরই প্রকল্পে নাম নথিভুক্ত হয় এবং যোগ্য আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে ৩০০০ টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। সরকার আবেদনকারীদের পরামর্শ দিয়েছে, স্ট্যাটাসে 'Under Process' বা 'Under Enquiry' দেখলে আতঙ্কিত হওয়ারও প্রয়োজন নেই, আবার টাকা নিশ্চিত ভেবে নিশ্চিন্ত হওয়ারও কারণ নেই। নিয়মিত পোর্টালে স্ট্যাটাস পরীক্ষা করুন এবং প্রয়োজন হলে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করুন। পাশাপাশি OTP, ব্যাঙ্ক PIN বা ব্যক্তিগত তথ্য কাউকে শেয়ার না করারও পরামর্শ দেওয়া হয়েছে।