Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
কলকাতা : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দেখা যাচ্ছে। যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে অনেকের মধ্যেই। এনিয়ে এবার সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি এ প্রসঙ্গে দু'জনের নামও উল্লেখ করলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের সব সোশ্যাল মিডিয়া টিম, যারা যারা রিল বান

কলকাতা : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দেখা যাচ্ছে। যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে অনেকের মধ্যেই। এনিয়ে এবার সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি এ প্রসঙ্গে দু'জনের নামও উল্লেখ করলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের সব সোশ্যাল মিডিয়া টিম, যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন...খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাঁদের চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনও কারণ নেই।" তাঁর সংযোজন, "পশ্চিমবঙ্গে যেহেতু কাজ নেই, অর্থ নেই, বাড়িতে পরিযায়ী শ্রমিক...এই অর্থটা মোটামুটি একটা কোনও কাজ না করেই একটা অর্থ বিজেপি দেবে বলেছে...জনগণ এটা স্বীকার করেছে। বিজেপি এটা দেবে। আমি তো কমিটেড। আমি মুখ্যমন্ত্রী। পাওয়ার যোগ্য লোকরা নিশ্চয়ই পাবেন। কিন্তু, আমি দেখছি রিলগুলোকে পোস্ট যারা করছেন তাঁরা কেউ বিজেপিকে ভোট দেননি। আমি বিখ্যাত করব ? দুটো নাম বলে দেব ? আমি পাই...নূর আলম। আপনি ভোট দেননি বিজেপিকে । জানি আপনি কোনও দিন বিজেপিকে ভোট দেবেন না। মেহবুব। আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে রিল করে পোস্ট করছেন। এতে কিছু হবে না। এখানে বিজেপি ১০০ বছর থাকবে।"