Annapurna Yojana Login: অন্নপূর্ণ যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?
কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম ফিলআপ সফল ভাবেই সম্পন্ন হয়েছে। অনেকেই ফর্ম ফিলআপ করে জমা করছেন। কেউ কেউ টাকা পেয়েছেন, আবার কেউ টাকা পাননি। কিন্তু যাঁরা এখনও টাকা পাননি, তাঁরা টাকা পাবেন কি না, তা বুঝতে পারছেন না। আর সেই কারণেই অনেকের চিন্তা বাড়ছে। এই চিন্তা কমাতে বিশেষজ্ঞরা পরামর্শ

কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম ফিলআপ সফল ভাবেই সম্পন্ন হয়েছে। অনেকেই ফর্ম ফিলআপ করে জমা করছেন। কেউ কেউ টাকা পেয়েছেন, আবার কেউ টাকা পাননি। কিন্তু যাঁরা এখনও টাকা পাননি, তাঁরা টাকা পাবেন কি না, তা বুঝতে পারছেন না। আর সেই কারণেই অনেকের চিন্তা বাড়ছে। এই চিন্তা কমাতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন অন্নপূর্ণা যোজনার স্টেটাস চেক করার জন্য। আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আপনার আবেদনের কী অবস্থা, সেটা জানার জন্য সবার আগে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ওয়েবসাইটে লগইন করতে হবে। কিন্তু যে ওয়েবসাইটে প্রথমে অনলাইন ফর্ম ফিলআপ করা হয়েছিল, সেই ওয়েবসাইটে রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়ে আর লগইন করা যাচ্ছে না। শুধু তাই নয় Family Level Data Collection Portal -এ অর্থাৎ https://socialregistry.wb.gov.in/ -এ লগইনের কোনও অপশনই দেখা যাচ্ছে না। এতদিন এই ওয়েবসাইটের মধ্যে ফ্যামিলি ডেটা কালেকশন বলে একটা অপশন ছিল। এখন আর সে সব নেই। তাহলে কেউ যদি লগইন করতে চান, তাহলে কী করবেন তিনি? যাঁরা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আবেদন করে ফেলেছেন, তাঁদের জন্য নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করেছে সরকার। https://socialsecurity.wb.gov.in/Office/login -এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আগে করা আবেদন আপনি দেখতেও পারবেন। তবে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে কোনও আবেদন করা যাচ্ছে না এখনও। আরও পড়ুন: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন? তবে এই ওয়েবসাইটে এখন অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম পাওয়া যাচ্ছে। বাংলা, ইংরেজি ও হিন্দিতে সেই ফর্ম ডাউনলোডও করা যাবে। তবে, ফর্ম পাওয়া গেলেও কীভাবে অফলাইনে আবেদন করবেন আপনি, সেটা এখনও স্পষ্ট নয়। এই ক্ষেত্রে আপনি আপনার জন প্রতিনিধি বা স্থানীয় প্রশাসন, যেমন পঞ্চায়েত, বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে, যাঁদের যাঁদের আবেদন মঞ্জুর হয়েছে, তাঁদের সকলেরই অগস্ট মাস থেকে সম্পূর্ণ টাকা পাওয়ার কথা। তবে, অনুমোদনের পরও নির্ধারিত সময়ে যদি আপনি টাকা না পান, সেই ক্ষেত্রে সরকারি হেল্পলাইনে আবেদন জানাতে পারবেন আপনি।