Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
কলকাতা: 'আর কবে.. আর কবে... আর কবে...', আরজি কর আন্দোলনের সময়ে (RG Kar News) এই গান যাঁর কলমে, যাঁর গলায় মুক্তি পেয়েছিল, তিনি অরিজিৎ সিংহ (Arijit Singh)। গোটা দেশে যখনই কোনও অনাচার, অবিচার দেখেছেন তিনি, গর্জে উঠেছেন সবসময়েই। আর এবার, দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর নির্বিচারে লাঠিচার্জের বিরুদ্ধে, গর্জে

কলকাতা: 'আর কবে.. আর কবে... আর কবে...', আরজি কর আন্দোলনের সময়ে (RG Kar News) এই গান যাঁর কলমে, যাঁর গলায় মুক্তি পেয়েছিল, তিনি অরিজিৎ সিংহ (Arijit Singh)। গোটা দেশে যখনই কোনও অনাচার, অবিচার দেখেছেন তিনি, গর্জে উঠেছেন সবসময়েই। আর এবার, দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর নির্বিচারে লাঠিচার্জের বিরুদ্ধে, গর্জে উঠলেন অরিজিৎ সিংহ। নিজের এক্স হ্যান্ডলে দিল্লির ঘটনায় একাধিক পোস্ট করেছেন সঙ্গীতশিল্পী। কী লিখলেন তিনি? 'হ্যালো নেতা-মন্ত্রীরা... নিজেদের ভগবান মনে করছেন?', চাঁচাছোলা অরিজিৎ সিংহ দিল্লির যাবতীয় ঘটনা, ছাত্রছাত্রীদের ওপর নির্বিচারে লাঠিচার্জ থেকে শুরু করে, সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) ঘটনা.. এই সমস্ত বিষয়ে, দেশ জুড়ে প্রতিবাদে সরব হয়েছেন বহু মানুষ। শিল্পী থেকে শুরু করে ছাত্রছাত্রী... সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিজের নিজের মতামত প্রকাশ করেছেন। কেউ কবিতায়, কেউ বা আবার একেবারে নির্ভেজাল কড়া কথায় প্রতিবাদ জানিয়েছেন, দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, দিল্লিতে যা হচ্ছে, ঠিক হচ্ছে না। নিজের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে অরিজিৎ সিংহ লিখেছেন, 'এবার আপনারা ছাত্রছাত্রীদের মারধর করছেন! লজ্জা করে না আপনাদের!' অরিজিৎ আরও একটি পোস্টে লেখেন, 'হ্যালো নেতা, মন্ত্রী... কী হচ্ছে এসব? নিজেদের ঈশ্বর বলে মনে করছেন আপনারা? মনে রাখবেন.. সব কিছু কিন্তু মনে রাখা হবে। সব কিছু... আর মনে রাখবেন, বদল হল একমাত্র অনিত্য সত্য।' এরপরে অরিজিৎ সিংহ আরও লেখেছেন, 'কিছু ভিডিও প্রকাশ্যে আসছে, যেখানে মানুষেরা গুণ্ডার মতো আচরণ করছেন।' এই কমেন্টে অরিজিতের এক অনুরাগী প্রতিবাদ করেছেন। পাল্টা উত্তরে অরিজিৎ লিখেছেন, 'কেউ আমায় সম্মান করলেন বা না করলেন, সেটা নিয়ে আমার সত্যিই কিছু যায় আসে না। কেউ আমার মতামতের সঙ্গে সহমত হলেন, বা হলেন না... সেটা নিয়েও আমি ভাবিত নই। কেউ আমার অনুরাগী হওয়া মানে এটা নয়, আমার মতের সঙ্গে আপনার মত মিলতেই হবে। তবে আমি একজন ব্যক্তি হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার কোনও ইচ্ছা, উদ্দেশ্য কিছুই ছিল না। আমি শুধু এটাই বোঝাতে চাই.. আমি ভীষণ রেগে আছি। আপনার যদি মনে হয়, আমার সমস্ত প্লে-লিস্ট মুছে ফেলুন। আমায় মুক্তি দিন। আমি আপনার খুশির জন্য প্রার্থনা করব, তবে আপনি আমার মতামত বদলাতে পারবেন না।' আরও পড়ুন: Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?