Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
খানা-খন্দে ভরা রাস্তা। বর্ষায় সেই গর্তে জল জমে মারণফাঁদ তৈরি হয়েছে। দমদম স্টেশন থেকে চিড়িয়া মোড় প্রায় ১ কিলোমিটারের বেশি রাস্তার অবস্থা বেহাল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গতবছরের নভেম্বর-ডিসেম্বর নাগাদ পাইপলাইনের কাজ শুরু হয়েছিল এই রাস্তায়। সেই কাজ শেষ হলেও রাস্তার দিকে আর নজর দেওয়া হয়নি। এয়ারপোর্

খানা-খন্দে ভরা রাস্তা। বর্ষায় সেই গর্তে জল জমে মারণফাঁদ তৈরি হয়েছে। দমদম স্টেশন থেকে চিড়িয়া মোড় প্রায় ১ কিলোমিটারের বেশি রাস্তার অবস্থা বেহাল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গতবছরের নভেম্বর-ডিসেম্বর নাগাদ পাইপলাইনের কাজ শুরু হয়েছিল এই রাস্তায়। সেই কাজ শেষ হলেও রাস্তার দিকে আর নজর দেওয়া হয়নি। এয়ারপোর্ট সংলগ্ন VIP রোডের অবস্থাও শোচনীয়। দুর্গাপুর সিটি সেন্টার সংলগ্ন রাস্তার অবস্থা বেহাল। এই রাস্তাতেই আছে সরকারি দফতর, পুরসভা, আদালত, প্রশাসনিক ভবন। এই রাস্তায় আছে স্কুল ও সরকারি-বেসরকারি হাসপাতাল। সিটি সেন্টারের সঙ্গে সংযোগকারী দুর্গাপুর স্টেশন সংযোগকারী রাস্তার অবস্থাও শোচনীয়। আজ থেকে বাড়বে বৃষ্টি। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মতো দক্ষিণবঙ্গের ৩ জেলায় হতে পারে অতি ভারী বৃষ্টি। জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতা-সহ ৭টি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ হলুদ সর্তকতা জারি করা হয়েছে সব জেলাতে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে ভারী বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তরের ৫ জেলাতেই।