Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, বর্ধমান : হানিট্র্যাপের মাধ্যমে অপহরণের অ্যাসাইনমেন্ট ! বিশেষ অ্যাপ ব্যবহার করে বিভিন্ন পাক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ ! হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বদের টার্গেট, তাঁদের নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি গতিবিধি নজরে রাখা ! জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার হতেই সাম

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, বর্ধমান : হানিট্র্যাপের মাধ্যমে অপহরণের অ্যাসাইনমেন্ট ! বিশেষ অ্যাপ ব্যবহার করে বিভিন্ন পাক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ ! হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বদের টার্গেট, তাঁদের নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি গতিবিধি নজরে রাখা ! জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার হতেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। থ্রিলার ওয়েব সিরিজে এমন প্লট দেখা যায় বটে। তবে এবার বাস্তবে, খোদ এ রাজ্যে এমনই নজির দেখা যাচ্ছে। গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের নিশানা করে, তাঁদের যাবতীয় খুঁটিনাটি তথ্যের উপর নজরদারি চালিয়ে, এরপর মধুচক্রের মাধ্যমে ফাঁদে ফেলে অপহরণ, এমনকী কাদের টার্গেট করা হবে, কীভাবে রেইকি করতে হবে - হামিম, অর্পিতাদের কাছে সব নির্দেশই আসত পাকিস্তান থেকে, শাহজাদ ভাট গোষ্ঠীর মারফত। ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ ছিল হামিম এবং অর্পিতার। তাদের দায়িত্ব ছিল জঙ্গি মডিউলে রিক্র্যুটমেন্টের। এছাড়াও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের গতিবিধি থেকে তাঁদের সম্পর্কে তথ্য সংগ্রহ, বিভিন্ন জায়গায় রেইকি করা- এইসব দায়িত্বও ছিল ধৃত ২ জঙ্গির উপরে। সংগ্রহ করা তথ্য কোথায় পাঠানো হয়েছে, কাদের ব্যাপারেই বা তথ্য সংগ্রহ করা হয়েছে এবং কী ধরনের কী কী তথ্য জঙ্গিদের হাতে এসেছে -এইসব প্রশ্নের উত্তরই খুঁজছেন তদন্তকারীরা। কোন রাজনৈতিক ব্যক্তিদের ব্যাপারে তথ্য সংগ্রহ করেছে হামিম ও অর্পিতা, আর কারা এই মডিউলে যুক্ত, কী কী তাদের উদ্দেশ্য, সবদিকই খতিয়ে দেখছে পুলিশে। প্রসঙ্গত উল্লেখ্য, অর্পিতাও শাহজাদ ভাট গোষ্ঠীর সঙ্গে সরাসরি যুক্ত ছিল বলে জানতে পেরেছেন এসটিএফ- এর আধিকারিকরা। কাদের হানিট্র্যাপ করে অপহরণের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল অর্পিতাকে, তালিকায় ছিলেন কারা, জানার চেষ্টায় রয়েছে পুলিশ। পাকিস্তান থেকে এইসব জঙ্গিদের কাছে টাকাপয়সা কীভাবে আসত, তাও খতিয়ে দেখছে পুলিশ। এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও শাহজাদ ভাট গোষ্ঠীর ঘনিষ্ঠ, শাহজাদ মডিউলের বিভিন্ন সহযোগীদের এর আগে অন্যান্য অনেক রাজ্য থেকেই গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, নয়ডা, দিল্লি- সহ বিভিন্ন জায়গায় অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস) শাহজাদ মডিউলের জঙ্গি যারা পাকিস্তানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে সাহজাদ গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখতে, তাদের গ্রেফতার করেছে। এবার পশ্চিমবঙ্গেও ধরপাকড় শুরু হয়েছে। ইতিমধ্যেই জালে এসেছে ২ জন, তারা শাহজাদ গোষ্ঠীর সঙ্গে সরাসরি যুক্ত বলেই জানা গিয়েছে প্রাথমিক তদন্তে, দাবি বেঙ্গল এসটিএফ- এর। বর্ধমান থেকে গ্রেফতার হয়েছিল জঙ্গি হামিম মণ্ডল। তাকে হেফাজতে পেয়ে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেই হদিশ পেয়েছে অর্পিতার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হামিম শাহজাদ গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখত বলে জানতে পেরেছে বেঙ্গল এসটিএফ।