Baruipur News: প্রভাসকে লক্ষ্য করে মোট ২ রাউন্ড গুলি পুলিশের, কী ঘটেছিল 'এনকাউন্ডারের' সময় ?
আবির দত্ত, হিন্দোল ঘোষ, বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা : বারুইপুরকাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের। পুলিশি এনকাউন্টারে মৃত্যু নাবালিকা নির্যাতন-খুনে ধৃত প্রভাস মণ্ডলের। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা প্রভাসের, দাবি পুলিশের। পুনর্নির্মাণের সময় এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র

আবির দত্ত, হিন্দোল ঘোষ, বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা : বারুইপুরকাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের। পুলিশি এনকাউন্টারে মৃত্যু নাবালিকা নির্যাতন-খুনে ধৃত প্রভাস মণ্ডলের। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা প্রভাসের, দাবি পুলিশের। পুনর্নির্মাণের সময় এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি প্রভাসের। এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা ধৃত প্রভাস মণ্ডলের, দাবি পুলিশের। প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করতেই পাল্টা গুলি পুলিশের। গুলিবিদ্ধ প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা, দাবি পুলিশের। প্রভাসকে লক্ষ্য করে মোট ২ রাউন্ড গুলি চালায় পুলিশ। একটি গুলি লাগে প্রভাসের পাঁজরে, অন্যটি পেটে, দাবি পুলিশের। এনকাউন্টারের ঘটনাস্থলে গিয়ে ভিডিওগ্রাফি পুলিশের। বারুইপুরে নাবালিকার ধর্ষণ-খুনের ঘটনায় মধ্যরাতে নাটকীয় মোড়। এনকাউন্টারে মৃত্য়ু হল অন্যতম মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। বারুইপুরে যৌন নির্যাতনের পর নৃশংসভাবে খুন করা হয়েছে ক্লাস সিক্সের ছাত্রীকে। তদন্তে সামনে এসেছে স্থানীয় একটি দোকানের CCTV ফুটেজ। ওই ফুটেজে দেখা যায়, নাবালিকাকে ফলো করে, বারুইপুরের দিক থেকে জয়নগরের দিকে যাচ্ছেন অভিযুক্ত প্রভাস। পরমুহূর্তেই প্রভাস মণ্ডল নাবালিকার সঙ্গেই হেঁটে ফিরছেন। পুলিশ সূত্রে দাবি, প্রভাস মণ্ডলকে ১০ হাজার টাকার টোপ দিয়ে, মেয়েটিকে তুলে আনতে বলেছিলেন অভিযুক্তরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই নাবালিকার মৃতদেহের খোঁজ মেলে। ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে প্রথম গ্রেফতার করে পুলিশ। তাঁর সূত্র ধরে একে একে পুলিশের জালে ধরা পড়ে আনন্দ সর্দার, দিবাকর সর্দাররা। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার ধৃত ৩ জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হচ্ছিল। বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪ পুলিশি জেরার মুখে একে অপরকে দোষারোপ করতে থাকেন অভিযুক্তরা। পুলিশ সূত্রে দাবি, এরপর রাত ১২টা ৪৫ নাগাদ পুনর্নির্মাণের জন্য প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনাস্থলে যান তদন্তকারী আধিকারিক-সহ ৯-১০ জন পুলিশ কর্মী। অভিযোগ, আচমকা এক পুলিশ কর্মীর থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেন প্রভাস মণ্ডল। পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও ছোড়েন তিনি। পুলিশ সূত্রে দাবি, তাঁদের দিকে বন্দুক তাক করে পালানোর চেষ্টা করেন প্রভাস। এরপরই আত্মরক্ষা করতে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতে জখম হন প্রভাস মণ্ডল। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। সূত্রের খবর, পুলিশ দু রাউন্ড গুলি চালায়। প্রভাস মণ্ডলের বুকের নীচের দিকে এবং পেটে গুলি লাগে। বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বসিরহাট থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত কবীর মোল্লাকে। সূত্রের খবর, প্রথমে আলাদা করে, পরে ধৃত আনন্দ সর্দার, দিবাকর সর্দারের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয় কবীর মোল্লাকে। নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে এনকাউন্টারে মৃত্য়ু হয়েছে অন্যতম মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশ সূত্রে খবর, এনিয়ে বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়েছে DGP ও পুলিশ সুপারকে।