Bengal vs Delhi Day 1 Highlights: কল্যাণীতে বাংলার বোলারদের তাণ্ডব, দিল্লির প্রথম ইনিংস গুটিয়ে গেল ২৪০ রানে
সন্দীপ সরকার, কল্যাণী: জাতীয় দলে তিনি উপেক্ষিত। ভারতীয় দলে তাঁর জায়গা হয় না। ঘরোয়া ক্রিকেটে অবশ্য নিজের জাত চিনিয়ে চলেছেন মহম্মদ শামি। রবিবার কল্যাণীতে বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে ছয় স্পেলে আগুন ঝরালেন। টস জিতে দিল্লিকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলা। রঞ্জি ম্যাচের প্রথম দিন ৭৭.৩ ওভারে ২৪০

সন্দীপ সরকার, কল্যাণী: জাতীয় দলে তিনি উপেক্ষিত। ভারতীয় দলে তাঁর জায়গা হয় না। ঘরোয়া ক্রিকেটে অবশ্য নিজের জাত চিনিয়ে চলেছেন মহম্মদ শামি। রবিবার কল্যাণীতে বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে ছয় স্পেলে আগুন ঝরালেন। টস জিতে দিল্লিকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলা। রঞ্জি ম্যাচের প্রথম দিন ৭৭.৩ ওভারে ২৪০ রানে গুটিয়ে গেল দিল্লির প্রথম ইনিংস। সারাদিনে ১৭.৩ ওভারে ৯টি মেডেন সহ মাত্র ৩০ রান দিয়ে ৪ উইকেট নিলেন ডানহাতি ফাস্টবোলার। ছোট ছোট ছটি স্পেলে বল করলেন। প্রথম স্পেলে ৩ ওভারে ২টি মেডেন সহ মাত্র ৭ রান খরচ করে কোনও উইকেট পাননি। দ্বিতীয় স্পেলে ৩ ওভারে ২টি মেডেন সহ মাত্র ১ রান দিয়ে ১ উইকেট। তৃতীয় স্পেলে তিন ওভারের তিনটিই মেডেন! কোনও উইকেট পাননি। চতুর্থ স্পেলে ৫ ওভারে ২টি মেডেন। মাত্র ৭ রান খরচ করে ১ উইকেট। পঞ্চম স্পেলে ৩ ওভারে ১৪ রান দিয়েছেন। কোনও মেডেন পাননি। নিয়েছেন ১ উইকেট। ষষ্ঠ স্পেলে বল করতে এসে তিন বলে ১ রান দিয়ে ১ উইকেট। শামির বোলিং পরিসংখ্যান দেখলে যে কোনও পেসারই ঈর্ষা করবেন। শামির জ্বলে ওঠার দিন তাঁকে সঙ্গত করলেন বাংলার অন্য দুই পেসার - আকাশ দীপ ও মুকেশ কুমার। ৭৪ রানে ২ উইকেট নিলেন আকাশ। ৪৩ রানে ১ উইকেট মুকেশের। বাকি তিন উইকেট পেয়েছেন অফস্পিনার আমির গনি। যিনি ২ বছর পর বাংলার হয়ে মাঠে নেমেছিলেন। দিল্লির এই দলে আটজন আইপিএলে খেলা ক্রিকেটার রয়েছেন। তবে মাঠে দেখা গেল, হৃতিক শোকিন ও আয়ূষ দোসেজা ছাড়া আর কেউই সেভাবে ব্যাট হাতে লড়াই করতে পারলেন না। শোকিন করলেন ৫৬ রান। দোসেজা ৪৫ করে আউট হন। তবে ১৪৮/৭ হয়ে যাওয়ার পর শেষ তিন উইকেটে ৯২ রান যোগ করল দিল্লি। যা নিয়ে কিছুটা আক্ষেপ রয়েছে বাংলা শিবিরে। তবে কোচ লক্ষ্মীরতন শুক্ল বললেন, 'খেলায় এরকম হবেই। আমাদের বড় রান তুলতে হবে।' যদিও দিল্লি এখনই লড়াই ছাড়তে নারাজ। সনৎ সাঙ্গওয়ান মাঠ থেকে বেরনোর সময় বলে গেলেন, 'পিচে বল পড়ে নড়াচড়া করছে। ২৪০ রান খুব কম স্কোর নয় এই উইকেটে। সোমবার প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ। লক্ষ্য থাকবে বাংলাকে কম রানে বেঁধে রাখার।' [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]