Bengal vs Maharashtra: পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
সন্দীপ সরকার, কলকাতা: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) জয়ের হ্যাটট্রিক। ৫ বছর পর টানা তিন ম্যাচ জিতে রঞ্জি অভিযান শুরু করেছে বাংলা দল। সোমবার থেকে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) পৃথ্বী শয়ের (Prithvi Shaw) মহারাষ্ট্রের বিরুদ্ধে লড়াই অভিমন্যু ঈশ্বরণদের। শনিবার সকালে ইডেনে সেই ম্যাচের প্রস্তুতিতে নেম

সন্দীপ সরকার, কলকাতা: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) জয়ের হ্যাটট্রিক। ৫ বছর পর টানা তিন ম্যাচ জিতে রঞ্জি অভিযান শুরু করেছে বাংলা দল। সোমবার থেকে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) পৃথ্বী শয়ের (Prithvi Shaw) মহারাষ্ট্রের বিরুদ্ধে লড়াই অভিমন্যু ঈশ্বরণদের। শনিবার সকালে ইডেনে সেই ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়ল বাংলা দল। চলতি মরশুমে বাংলার অভিযান শুরু হয়েছিল ঘরের মাঠে ম্যাচ খেলেই। তবে ইডেনে মহালয়ায় সরকারি অনুষ্ঠান ছিল বলে দিল্লির বিরুদ্ধে সেই ম্যাচ কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে খেলেছিল বাংলা। পরের দুটি ম্যাচ অ্যাওয়ে গ্রাউন্ডে খেলেছে বাংলা। ইডেনে চলতি মরশুমে প্রথমবার নামবে বাংলা দল। যে ম্যাচে তাদের সামনে মহারাষ্ট্র। মুম্বই ছেড়ে পৃথ্বী শ এখন মহারাষ্ট্রের হয়ে খেলেন। দলের অধিনায়কও তিনি। সেই ম্যাচে তিন পেসার-দুই স্পিনার ছকে দল নামানোর কথা ভাবছে বাংলা। কেরলের বিরুদ্ধে আগের ম্যাচে তিন স্পিনার-দুই পেসারের ছক বদলে যেতে চলেছে ইডেনে। ইডেনের বাইশ গজের চরিত্র এখন বদলে গিয়েছে। গত কয়েক বছর ধরেই সেখানে সুবিধা পান জোরে বোলাররা। বাড়তি গতি ও বাউন্স এই পিচের সঙ্গে এখন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। যে কারণে পেসাররা এই পিচে বাড়তি কার্যকরী হয়ে ওঠেন। তবে বাংলা বনাম মহারাষ্ট্র ম্যাচ যে পিচে হবে, সেখানে সবুজ আভা থাকলেও গ্রিনটপ নয়। পেসাররা সাহায্য পাবেন। তবে চারদিনের ম্যাচের পরের দিকে স্পিনারদের জন্যও রসদ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt] বাংলা শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, এই ম্যাচের জন্য টিম কম্বিনেশন বদলে যেতে চলেছে। আগের ম্যাচে কেরলের বিরুদ্ধে তিন স্পিনার - বাঁহাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিক, বাঁহাতি স্পিনার শাহবাজ আমেদ ও অফস্পিনার আমির গনি খেলেছিলেন। তবে মহারাষ্ট্রের বিরুদ্ধে আমির গনিকে একাদশের বাইরে রাখা হতে পারে। দুই স্পিনার হিসাবে খেলতে পারেন শাহবাজ ও প্রদীপ্ত। সঙ্গে তিন পেসার। মহম্মদ শামি খেলছেনই। সঙ্গে আরও দুই পেসার। মহারাষ্ট্র ম্যাচের আগে শনিবার বাংলার ক্রিকেটারদের ফোন করে উৎসাহ দেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল এবিপি লাইভ বাংলাকে বলছিলেন, 'পরপর তিন ম্যাচ জিতে আমাদের শুরুটা ভাল হয়েছে। তবে এই ছন্দ ধরে রাখতে হবে। ঢিলেমি দিলে চলবে না।' আরও পড়ুন: ওয়ান ডে সিরিজের শুরু থেকেই ভারতীয় দলে ডাক পেলেন জম্মু ও কাশ্মীরের পেসার