Best FD Interest : ১, ৩ না ৪, কত বছরের এফডিতে বেশি সুদ পাবেন আপনি ?
Fixed Deposit Best Interest : অস্থিরতার বাজারে এখন স্থির লাভের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা (Investment)। যেখানে শেয়ার বাজার , মিউচুয়াল ফান্ড ছেড়ে ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট (FD Interest) করছে দেশবাসী। মূলত, ইরান-আমেরিকা যুদ্ধের ফলে মারাত্মক ধাক্কা খেয়েছে ভারতের শেয়ার বাজার। সেই কারণে এখন চরম অস্থিরতা

Fixed Deposit Best Interest : অস্থিরতার বাজারে এখন স্থির লাভের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা (Investment)। যেখানে শেয়ার বাজার , মিউচুয়াল ফান্ড ছেড়ে ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট (FD Interest) করছে দেশবাসী। মূলত, ইরান-আমেরিকা যুদ্ধের ফলে মারাত্মক ধাক্কা খেয়েছে ভারতের শেয়ার বাজার। সেই কারণে এখন চরম অস্থিরতা ছেড়ে নিশ্চিত রিটার্ন চাইছেন বিনিয়োগকারীরা। জেনে নিন, এখন কত বছরের জন্য এফডি করলে বেশি সুদ পাবেন আপনি। জুলাই মাসের সুদের হারের দিকে তাকালে এখানেও পাল্লা ভারী স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলির (SFBs)। ফিক্সড ডিপোজিটে একানেই দেওয়া হচ্ছে বেশি সুদ। তবে বেশ কিছু বেসরকারি ও সরকারি ব্যাঙ্কও বিনিয়োগকারীদের জন্য ভাল সুদ দিচ্ছে। দেখে নিন, ১ বছর, ৩ বছর এবং ৫ বছরের মেয়াদে কোন কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে। ১ বছরের ফিক্সড ডিপোজিট (1-Year FD)আপনি যদি খুব বেশি সময়ের জন্য স্থায়ী আমানতে বিনিয়োগ করতে না চান তাহলে আপনার জন্য রয়েছে ১ বছরের ফিক্সড ডিপোজিট। স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: আপনি যদি ব্য়াঙ্কগুলির সুদের হারের দিকে তাকান, তাহলে দেখবেন- ১ বছরের মেয়াদে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (৭.৫০%)। এরপরই রয়েছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (৭.২৫%), উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (৭.২৫%), ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (৭.১০%) এবং এসবিএম ব্যাঙ্ক (৭.১০%)। বেসরকারি ব্যাঙ্ক: এই ক্ষেত্রে বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে সবার আগে রয়েছে তামিলনাড মার্চেন্টাইল ব্যাঙ্ক ও জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক (উভয়ই ৬.৮০%)। এছাড়া ইন্ডাসইন্ড ব্যাঙ্ক দিচ্ছে ৬.৭৫% এবং ইয়েস ব্যাঙ্ক ও সিটি ইউনিয়ন ব্যাঙ্ক দিচ্ছে ৬.৬৫% সুদ। রাষ্ট্রায়ত্ত বা সরকারি ব্যাঙ্ক: সরকারি ব্যাঙ্কগুলিতে সুদের হার তুলনামূলকভাবে কিছুটা কম। এই বিভাগে শীর্ষে রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (উভয়ই ৬.৫০%)। এছাড়া ব্যাঙ্ক অফ বরোদা, কানারা ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ৬.১০% থেকে ৬.২৫%-এর মধ্যে সুদ অফার করছে। ৩ বছরের ফিক্সড ডিপোজিট (3-Year FD)বর্তমানে ৩ বছরের মেয়াদে ব্যাঙ্কগুলি বেশ আকর্ষণীয় সুদের হার দিচ্ছে। স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: ৩ বছরের মেয়াদে সবচেয়ে বেশি সুদ অফার করছে জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (৮.০০%)। এর পরেই রয়েছে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ও শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (উভয়ই ৭.৫০%)। এই তালিকায় এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৭.৪০% সুদ দিচ্ছে। বেসরকারি ব্যাঙ্ক: বেসরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে ৩ বছরের মেয়াদে শীর্ষস্থান ধরে রেখেছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক (IDFC FIRST Bank), যা ৭.৩৫% সুদ দিচ্ছে। এছাড়া আরবিএল ব্যাঙ্ক দিচ্ছে ৭.২০%, এসবিএম ব্যাঙ্ক ৭.১০% এবং ইয়েস ব্যাঙ্ক ৭.০০% সুদ অফার করছে। রাষ্ট্রায়ত্ত বা সরকারি ব্যাঙ্ক: সরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে সুদের হার সাধারণত ৬.০০% থেকে ৬.৭০%-এর মধ্যে ঘোরাফেরা করছে, যার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (৬.৭০%)। ৫ বছরের ফিক্সড ডিপোজিট (5-Year FD)তবে আপনি যদি দীর্ঘমেয়াদি টাকা রাখার পরিকল্পনা করার পাশাপাশি ট্যাক্স সেভিংসের কথা ভাবেন, তাহলে ৫ বছরের ফিক্সড ডিপোজিট করতে পারেন আপনি।স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: ৫ বছরের মেয়াদে সর্বোচ্চ ৭.৯০% সুদের হার অফার করছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এছাড়া জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক দিচ্ছে ৭.৭৭%, ডিসিবি ব্যাঙ্ক ৭.৫০% এবং উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক দিচ্ছে ৭.২০% সুদ। বেসরকারি ব্যাঙ্ক: বেসরকারি ব্যাঙ্কের মধ্যে ডিসিবি ব্যাঙ্ক (DCB Bank) সবচেয়ে বেশি ৭.৫০% সুদ দিচ্ছে। তাছাড়া আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক এবং তামিলনাড মার্চেন্টাইল ব্যাঙ্ক ৬.৭০% থেকে ৬.৭৫% সুদ দিচ্ছে। রাষ্ট্রায়ত্ত বা সরকারি ব্যাঙ্ক: সরকারি ব্যাঙ্কগুলির ক্ষেত্রে সুদ বেশ কিছুটা কম। ব্যাঙ্ক অফ বরোদা দিচ্ছে সর্বোচ্চ ৬.৩০%। কানারা ব্যাঙ্ক দিচ্ছে ৬.২৫%, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দিচ্ছে ৬.১০% এবং দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই (SBI) দিচ্ছে ৬.০৫% সুদ। এক নজরে তিন মেয়াদের সেরা সুদের হার ফিক্সড ডিপোজিটের মেয়াদ সর্বোচ্চ সুদের হার (বার্ষিক) ব্যাঙ্কের নাম ১ বছর ৭.৫০% ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৩ বছর ৮.০০% জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৫ বছর ৭.৯০% সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আরও পড়ুন : চাকরি বদলালে নিজে থেকেই ট্রান্সফার হবে PF ব্য়ালেন্স, কাদের জন্য এই সুবিধা ? [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]