Bhuvneshwar Kumar: জাতীয় দলে প্রত্যাবর্তনেই দু-দুটো মাইলস্টোন গড়ার হাতছানি ভুবনেশ্বরের সামনে
নেপিয়ার: ৪ বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। একসময়ে ভারতীয় পেস বোলিং লাইন আপ ভুবনেশ্বর কুমারকে ছাড়া ভাবাই যেত না। কিন্তু ২০২২ সালের পর থেকে আর দেশের জার্সিতে সুযোগ পাননি। কিন্তু ধারাবাহিকভাবে আইপিএলে ও ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে যাওয়ায় নির্বাচকরা তাঁকে আর জাতীয় দল থেকে দূরে সরিয়ে রাখতে প

নেপিয়ার: ৪ বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। একসময়ে ভারতীয় পেস বোলিং লাইন আপ ভুবনেশ্বর কুমারকে ছাড়া ভাবাই যেত না। কিন্তু ২০২২ সালের পর থেকে আর দেশের জার্সিতে সুযোগ পাননি। কিন্তু ধারাবাহিকভাবে আইপিএলে ও ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে যাওয়ায় নির্বাচকরা তাঁকে আর জাতীয় দল থেকে দূরে সরিয়ে রাখতে পারেননি। শেষ পর্যন্ত আসন্ন নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজে ভুবিকে রাখা হয়েছে স্কোয়াডে। বৃহস্পতিবার থেকে শুরু হবে সিরিজ। আর সেই সিরিজেই নতুন মাইলস্টোন গড়ার হাতছানি রয়েছে ডানহাতি অভিজ্ঞ পেসারের সামনে। তাও একটা নয়, দু-দুটো নজির গড়তে পারেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ার সুযোগ চার বছর আগে শেষবার যখন জাতীয় দলের জার্সিতে ম্যাচ খেলেছিলেন, সেটি ছিল টি-টোয়েন্টি ম্য়াচ। সেই ম্য়াচের পর ভুবির কুড়ির ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট সংখ্যা ছিল ৯০। ৮৭ ম্য়াচ খেলেছেন এখও পর্যন্ত তিনি। আসন্ন সিরিজ আর ১০টি উইকেট পেলেই উইকেট সংখ্য়া সেঞ্চুরি করে ফেলবে। সেক্ষেত্রে এর আগে ভারতের জার্সিতে অর্শদীপ সিংহ, জসপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ভুবনেশ্বর কুমার পঞ্চম বোলার হিসেবে এই নজির গড়বেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার সুযোগ শুধুমাত্র টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নয়। নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে মোট ৩০০ উইকেট নেওয়ার হাতছানি রয়েছে ভুবনেশ্বর কুমারের সামনে। এখনও পর্যন্ত ২৯৪ উইকেট ঝুলিতে পুরেছেন ভুুবি টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্য়াট মিলিয়ে। প্রথম দুটো ফর্ম্য়াটে হয়ত ভুবিকে আদৌ আর দেখতে পাওয়া যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে ৩৬ বছরের তারকা পেসার টি-টোয়েন্টিতে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আরও কয়েক বছর খেলবেন। আপাতত আসন্ন সিরিজে ৬ উইকেট নিলেই ভারতের ১৪ তম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করবেন ভুবনেশ্বর। নিউজিল্যান্ডের মাটিতে তিন ফর্ম্যাটেই সিরিজ খেলবে ভারত। আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। ১ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। এরপর ওয়ান ডে সিরিজ শুরু হতে চলেছে আগামী ৪ নভেম্বর থেকে। ১৫ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচটি হবে আগামী ২৪ অক্টোবর, তৃতীয় ম্য়াচটি হবে আগামী ২৭ অক্টোবর, চতুর্থ টি-টোয়েন্টি ম্য়াচটি হবে আগামী ৩০ অক্টোবর ও শেষ ম্য়াচটি হবে আগামী ১ নভেম্বর। দুপুর ১২.৩০ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ খেলা। এছাড়া তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ ও দুটো টেস্ট খেলবে দুই দল।