Birbhum News: BJP নেতাদের সঙ্গে গোপন বৈঠকে মমতা-তৃণমূল নেতারা
বীরভূম: বিজেপি নেতাদের সঙ্গে গোপন বৈঠকে মমতা-তৃণমূল নেতারা। যা নিয়ে ইতিমধ্যেই ছড়িয়ে নয়া সমীকরণ। বিজেপি নেতাদের লক্ষ্য করে ডিম ছুঁড়লেন খোদ বিজেপির কর্মীরাই। [yt]https://youtu.be/X74N7pagnFE?si=gmpTHMFs9FF4udu2[/yt] আরও পড়ুন, প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', নতুন করে কোন কোন ট্রেন

বীরভূম: বিজেপি নেতাদের সঙ্গে গোপন বৈঠকে মমতা-তৃণমূল নেতারা। যা নিয়ে ইতিমধ্যেই ছড়িয়ে নয়া সমীকরণ। বিজেপি নেতাদের লক্ষ্য করে ডিম ছুঁড়লেন খোদ বিজেপির কর্মীরাই। [yt]https://youtu.be/X74N7pagnFE?si=gmpTHMFs9FF4udu2[/yt] আরও পড়ুন, প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', নতুন করে কোন কোন ট্রেন বাতিল ? রেলের জরুরি ঘোষণা শান্তিনিকেতনে বিজেপি নেতাদের সঙ্গে গোপন বৈঠকে মমতা-তৃণমূল নেতারা। এরপরেই বিজেপি নেতাদের লক্ষ্য করে ডিম ছুঁড়লেন খোদ বিজেপির কর্মীরাই। এখানেই শেষ নয়, বিজেপি নেতাদের ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখাল দলীয় কর্মীরাই। বৈঠকে টাকার লেনদেন নিয়ে আলোচনা হয়েছে, অভিযোগ বিজেপির।বিজেপির অভিযোগ, গোপন বৈঠক করছিলেন বিজেপির যাদপুর গ্রামের বুথ সভাপতি ও অঞ্চলের সাধারণ সম্পাদক। স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে গোপন বৈঠক করছিলেন দুই বিজেপি নেতা। তৃণমূল নেতাদের সঙ্গে বিজেপি কয়েকজন নেতা টাকার সমঝোতা করছিল, অভিযোগ বিজেপির। সামনেই পুরভোট। কিন্তু, সেই নির্বাচনে কে একা লড়বে? কে জোট করে লড়বে? কে কার সঙ্গে জোট করবে? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এমনকী আসন্ন পুরভোটে মমতা তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের মধ্যে আসন রফার সম্ভাবনা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। কংগ্রেসের পাশাপাশি, জ্ঞানেশ কুমার-ইস্যুতে সম্প্রতি জাতীয়স্তরে কাছাকাছি এসেছে চির-প্রতিদ্বন্দ্বী সিপিএম এবং তৃণমূল। একসঙ্গে মিটিং মিছিলের পাশাপাশি,ফোনেও কথা হয়েছে সিপিএম-এর সাধারণ সম্পাদক এম.এ বেবি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের।সামনেই কলকাতা-সহ সাতটি পুরসভার ভোট। তার আগে নতুন জল্পনা উস্কে দিয়েছেন মমতা তৃণমূলের নেতারা।মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ বলেন, মানুষের অধিকার রক্ষার প্রশ্নে, যে প্রশ্নে দিল্লিতে জাতীয়স্তরে ইন্ডিয়া ব্লক বা এই ধরনের কোনও মঞ্চ যদি হতে পারে, তাহলে তার বঙ্গীয় বা এধরনের মহানগরীয় কোনও সংস্করণ সেটা সময়ের দাবি হতেই পারে। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র বলেন, যখন একতার কথা আসবে, আমার ধারনা সব থেকে বড় অনুঘটকের কাজ করবে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, নির্বাচনে লড়াইটা একেকটি রাজনৈতিক দলের তার নীতি আদর্শ, তার এজেন্ডা অনুযায়ী লড়াই, সেটা সময় অনুযায়ী বলা যাবে, তার আগে কিছু বলা যাবে না। আমরা আমাদের মতো সম্পূর্ণ তৈরি, আমাদের মতো আমরা নির্বাচন লড়ব। যে সিপিএম বিরোধিতাকে পুঁজি করে তৃণমূলের জন্ম, যে সিপিএমকে হারিয়ে ২০১১-তে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল তৃণমূল। মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সেই তৃণমূলের সঙ্গে কি আসন রফা হতে পারে সিপিএমের? আগামী দিনে কী হবে, সেদিকেই নজর সকলের।