Birbhum News: DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের
পার্থপ্রতিম ঘোষ, বীরভূমে : DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার হলেন আরও এক সরকারি কর্মী। এবার গ্রেফতার করা হল বীরভূমের মহম্মদবাজারের তৎকালীন ডেপুটি DLLRO রবিউল ইসলামকে। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। রবিউল ইসলাম এর আগে বীরভূম জেলায় ডেপুটি DL and LRO (District Land and Land Reforms Officer) হিসেবে নিযুক্ত ছিলে

পার্থপ্রতিম ঘোষ, বীরভূমে : DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার হলেন আরও এক সরকারি কর্মী। এবার গ্রেফতার করা হল বীরভূমের মহম্মদবাজারের তৎকালীন ডেপুটি DLLRO রবিউল ইসলামকে। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। রবিউল ইসলাম এর আগে বীরভূম জেলায় ডেপুটি DL and LRO (District Land and Land Reforms Officer) হিসেবে নিযুক্ত ছিলেন। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল জাল DCR তৈরি করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার যে কারবার শুরু করেছিল, সেখানে নাম পাওয়া গিয়েছে এই সরকারি আধিকারিকের। টুলু মণ্ডলের জাল DCR কারবারের তদন্তে নেমে পুলিশ রবিউল ইসলামের নামও পেয়েছে। রবিবার রাতে বীরভূমে রবিউলের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, গত ১৩ তারিখ টুলু মণ্ডল মামলায় চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সেখানে মোট ১২ জনের নাম ছিল। এর মধ্যে টুলু মণ্ডল ছাড়া বাকিদের গ্রেফতার করা হয়েছে। এবার রবিউল ইসলামকেও গ্রেফতার করা হল। টুলু মণ্ডলের DCR জালিয়াতি কারবারের একের পর এক সরকারি আধিকারিক কীভাবে যুক্ত ছিল তা তদন্তের মাধ্যমে ক্রমশ সামনে আসছে। এর আগে DL and LRO গ্রেফতার হয়েছিলেন। ওই বিভাগের ক্যাশিয়ার গ্রেফতার হয়েছিল। এবার গ্রেফতার হলেন ডেপুটি DL and LRO রবিউল ইসলাম। শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ? তদন্তকারীদের দাবি, জাল DCR তৈরি থেকে শুরু করে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির যে সিন্ডিকেট তৈরি করেছিলেন বীরভূমের পাথর ব্য়বসায়ী নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল, তাঁর অন্যতম সদস্য ছিলেন ধৃত রবিউল ইসলাম। এমনকী, জেলাজুড়ে যে বেআইনি বালির কারবার চলত, তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি। গত ১৩ অক্টোবর, তাঁর বিরুদ্ধে সিউ়ড়ি জেলা আদালতে, অভিযোগ দায়ের করে পুলিশ। তার ভিত্তিতেই গতকাল রাতে বীরভূমের মাড়গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয় রবিউলকে। আজ তাঁকে তোলা হবে সিউ়ড়ি জেলা আদালতে। হেফাজতে চাইবে পুলিশ। ডোনাল্ড ট্রাম্পের রিসর্টের কাছেই ভেঙে পড়ল বিমান, সওয়ার ৯ জনেরই মৃত্যু এখনও অধরা বীরভূমের পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল। বীরভূমের পাথর ব্য়বসায়ী নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল কোথায়? সেই হদিশ এখনও মেলেনি। এর মধ্য়ে টুলু মণ্ডল DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার হচ্ছেন একের পর এক সরকারি কর্মী।