BJP Leader's Death : মর্মান্তিক, ৭ তলা থেকে পড়ে মৃত্যু বিজেপি নেতার !
লখনৌ : মর্মান্তিক ঘটনা। সাততলা থেকে পড়ে মারা গেলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং বিজেপি নেতা নানক রাম ভুরজি। লখনৌয়ের দারুল সাফা নতুন এমএলএ রেসিডেন্সের বিল্ডিং থেকে পড়ে মারা যান তিনি। এমনই খবর পুলিশ সূত্রের। বিজেপির অনগ্রসর শ্রেণি সেলের রাজ্য সম্পাদক ছিলেন তিনি। কীভাবে পড়লেন বিজেপি নেতা ? কার

লখনৌ : মর্মান্তিক ঘটনা। সাততলা থেকে পড়ে মারা গেলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং বিজেপি নেতা নানক রাম ভুরজি। লখনৌয়ের দারুল সাফা নতুন এমএলএ রেসিডেন্সের বিল্ডিং থেকে পড়ে মারা যান তিনি। এমনই খবর পুলিশ সূত্রের। বিজেপির অনগ্রসর শ্রেণি সেলের রাজ্য সম্পাদক ছিলেন তিনি। কীভাবে পড়লেন বিজেপি নেতা ? কারণ খুঁজছে পুলিশ... ঘটনাটি ঘটেছে বিধায়কদের বাসভবনের পিছনের অংশে, যা হযরতগঞ্জ থানার আওতাধীন। তবে প্রতিবেদন অনুযায়ী, ৫৫ বছর বয়সী ওই বিজেপি নেতা বিল্ডিং থেকে লাফ দিয়েছিলেন নাকি পড়ে গিয়েছিলেন, পুলিশ তা খতিয়ে দেখছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়... পুলিশের খবর অনুযায়ী, দারুল সাফা নিউ এমএলএ রেসিডেন্সের এস্টেট অফিসার স্থানীয় পুলিশ ফাঁড়িকে ঘটনাটি জানান। ফাঁড়ির ইন-চার্জ অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছান এবং আশঙ্কাজনক অবস্থায় ভুরজিকে সিভিল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহের আইনি প্রক্রিয়ার কাজ করছে। মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে মর্গে মৃতদেহ পাঠানোর পর বিজেপি নেতার পরিবারের সদস্যরা এবং প্রাক্তন মন্ত্রীর সমর্থকরা সিভিল হাসপাতালের বাইরে জমায়েত করেন। খবর অনুযায়ী, নতুন দারুল শাফা বিল্ডিংয়ে ভুরজির জন্য কোনও ঘর বরাদ্দ ছিল না। ফলে তিনি সেখানে কীভাবে ও কেন ছিলেন—এবং ঠিক কী পরিস্থিতিতে তিনি নীচে পড়ে গেলেন—তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এদিকে পুলিশকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কী কারণে ওই বিজেপি নেতার মৃত্যু তা জানা না গেলেও, প্রাথমিক তদন্তে উঠে আসছে যে, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ভুরজি। এবং তাঁকে প্রায়ই এমএলএ রেসিডেন্স কমপ্লেক্সে দেখা যেত। এই পরিস্থিতিতে ঘটনার পুঙ্খনাপুঙ্খ তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং অন্যান্য কর্তৃপক্ষ। তবে, এই মুহূর্তে মৃত্যুর কারণ নিয়ে কিছু জানায়নি পুলিশ। তদন্ত-প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন দিক খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। কাছেপিঠের সি সি টিভি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করে তা থেকে তদন্ত-প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আধিকারিকরা। প্রাক্তন মন্ত্রী কীভাবে ওপর থেকে পড়ে গেলেন তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। UP's Former Minister's Death