বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের এই এলাকা, ক্ষতিগ্রস্ত বাড়ি
কলকাতা : উত্তর ২৪ পরগনার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারিবাগান এলাকায় গভীর রাতে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের জেরে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগে একটি পরিবার ওই বাড়িটি ভাড়া নিয

কলকাতা : উত্তর ২৪ পরগনার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারিবাগান এলাকায় গভীর রাতে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের জেরে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগে একটি পরিবার ওই বাড়িটি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিল। শনিবার গভীর রাতে আচমকাই বাড়ির ভিতর থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক তদন্তের পাশাপাশি বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তির খোঁজ চলছে। স্থানীয়দের বয়ান এবং অন্যান্য তথ্য সংগ্রহ করে তদন্ত এগোচ্ছে। বিস্ফোরণের প্রকৃতি, কীভাবে তা ঘটল এবং এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা জানতে ফরেন্সিক বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।