চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলকাতা: সল্টলেকে বিদ্যুৎভবনে এদিন একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক ঘোষণা করেন। হুকিং বন্ধে এবার রাজ্য সরকারের 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ আনার কথা জানিয়েছেন তিনি। এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'সরকারি অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। বিদ্যুৎ চুরি রুখতে নতুন উদ্যোগ রাজ্

কলকাতা: সল্টলেকে বিদ্যুৎভবনে এদিন একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক ঘোষণা করেন। হুকিং বন্ধে এবার রাজ্য সরকারের 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ আনার কথা জানিয়েছেন তিনি। এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'সরকারি অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। বিদ্যুৎ চুরি রুখতে নতুন উদ্যোগ রাজ্য সরকারের। বেআইনি বহুতলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে। আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি দীর্ঘদিন বিদ্যুৎ দফতরে কাজ করছেন। কিছুদিন আগে বিদ্যুৎ দফতরের রিভিউ করেছি। অনেকগুলি চালু কাজ ও আগামীদিনে কি কাজ করবো সেসব আলোচনা হয়েছে'। মুখ্যমন্ত্রী বলেন, 'বিদ্যুৎ দফতরে কোনও ছুটির দিন থাকে না। এই দফতরে একটু কিছু ভুল হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিদ্যুৎ দফতর চালানোর ক্ষেত্রে আধিকারিকদের ধন্যবাদ জানাই। বিদ্যুৎ দফতর খুব গুরুত্বপূর্ণ দফতর।' পাশাপাশি চাকরির বিষয়েও এদিন আশা দেখান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'দফতর চালাতে দরকার দক্ষ কর্মী বাহিনী। দফতর চালাতে গেলে দরকার ভাল পরিকাঠামো। যেখানে যেখানে সাব স্টেশন করা দরকার, পেন্ডিং রয়েছে, দ্রুততার সঙ্গে শেষ করুন। বিদ্যুৎ দফতরে অনেক পদ খালি পড়ে রয়েছে। মেধাযুক্ত ইঞ্জিনিয়ার দরকার বিদ্যুৎ দফতরে'। বিদ্যুৎ পরিষেবাকে আরও উন্নত করতে মুখ্যমন্ত্রী বলেন, 'বিদ্যুতের নতুন সাব স্টেশন বাড়াতে হবে। বিদ্যুৎ দফতর কেমন চলছে সেটাই বড় কথা। ব্যক্তির পরিবর্তন হয়, রঙের পরিবর্তন হয়, দফতর পরিবর্তন হয় না। আগের সরকার সাব স্টেশন তৈরিতে জমি দেয়নি। জমির জন্য অনেক জায়গায় সাব স্টেশন তৈরিতে আটকে ছিল। সব সময় পরিকল্পনা ৫ বছরের জন্য নিতে হবে তার দরকার নেই। ২০১১ সালে যারা ছিলেন তাঁরা হাফ কাজ করে ছেড়ে দিয়েছিল। যারা ১৫ বছর ধরে ছিল তাদের মধ্যেও অনেকে কাজ করেনি ঠিকমত। নতুন করে দফতরকে গড়ে তুলতে হবে, উন্নয়ন একটি চলমান পদ্ধতি। আগের সরকার ভাতা দিয়ে সরকার চালাত, ভাতাই ছিল গুরুত্বপূর্ণ। নিচু স্তরে পরিকাঠামোয় আরও জোর দিতে হবে। নতুন ভাবনাকে অগ্রাধিকার দিতে হবে'। এর পাশাপাশি এদিন কলকাতা ছাড়িয়ে এবার জেলাতেও মেট্রো হবে, এমনই ঘোষণা মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, 'প্রথমে কাছাকাছি থাকা ২ শহরকে যুক্ত করা হবে। আসানসোল-দুর্গাপুর এবং শিলিগুড়ি-জলপাইগুড়ি যুক্ত হবে।' এছাড়াও এদিন ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা শহরেও ধীরে ধীরে সিটি মেট্রো চালুর পরিকল্পনা-প্রকল্প তৈরি করতে মুখ্যসচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।