TMC News: ফের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোমসহ বহু জিনিসপত্র
বাপন সাঁতরা, আরামবাগ: তৃণমূলের বন্ধ পার্টিঅফিস খুলতেই উদ্ধার কন্ডোম সহ বেশকিছু জিনিসপত্র। আরামবাগের সালেপুর-১ অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে কন্ডোম উদ্ধারে এলাকায় শোরগোল। জানা গিয়েছে, রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের ওই পার্টিঅফিস তালাবন্ধ অবস্থায় ছিল। এলাকার বিজেপি নেতাকর্মীরা সেই পার্টিঅফিসে

বাপন সাঁতরা, আরামবাগ: তৃণমূলের বন্ধ পার্টিঅফিস খুলতেই উদ্ধার কন্ডোম সহ বেশকিছু জিনিসপত্র। আরামবাগের সালেপুর-১ অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে কন্ডোম উদ্ধারে এলাকায় শোরগোল। জানা গিয়েছে, রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের ওই পার্টিঅফিস তালাবন্ধ অবস্থায় ছিল। এলাকার বিজেপি নেতাকর্মীরা সেই পার্টিঅফিসের তালা খুলে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বেশকিছু কন্ডোমের প্যাকেট। এছাড়াও আরামবাগের বিজেপির প্রাক্তন বিধায়কের ছবি সহ নিখোঁজ লেখা পোস্টারও পাওয়া যায়। ওই পোস্টার, ভোটের আগে বিভিন্ন এলাকায় সাঁটানো হয়েছিল। তা এই সমস্ত পার্টি অফিস থেকে সরবরাহ করা হত বলে অভিযোগ উঠেছে। এলাকার বিজেপি নেতৃত্বের দাবি, ওই পার্টিঅফিস তালাবন্ধ অবস্থায় ছিল। রাজ্যজুড়ে তৃণমূলের পার্টিঅফিসগুলি থেকে সরকারি মালপত্র সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র উদ্ধার হচ্ছে। তাই তাঁরা প্রশাসনকে জানিয়ে পাটিঅফিসের তালা খুলে দেখেন এইসব রয়েছে। 'এখানে তৃণমূল নেতারা কুকর্ম করত। এটাই ছিল ওদের কালচার', দাবি বিজেপি নেতা কর্মীদের। আরও পড়ুন:- সংসদের অধিবেশন শুরু হতেই প্রশ্নফাঁসকাণ্ডে লোকসভায় উত্তেজনা, ১২টা পর্যন্ত মুলতুবি অধিবেশন