বড় খবর, ইস্তফা দিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী
নয়াদিল্লি : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরগরম রাজধানী দিল্লি-সহ গোটা দেশ। এই দাবি থেকে একচুল সরবে না বলে জানিয়ে দিয়েছেন নিট প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনরত ছাত্র-যুবরা। এই আবহে এবার বড় খবর সামনে এল। ইস্তফা দিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু। তাঁর ইস্তফা গ্রহ

নয়াদিল্লি : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরগরম রাজধানী দিল্লি-সহ গোটা দেশ। এই দাবি থেকে একচুল সরবে না বলে জানিয়ে দিয়েছেন নিট প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনরত ছাত্র-যুবরা। এই আবহে এবার বড় খবর সামনে এল। ইস্তফা দিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু। তাঁর ইস্তফা গ্রহণও করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে। President Droupadi Murmu, as advised by the Prime Minister, has accepted the resignation of Ravneet Singh from the Union Council of Ministers, with immediate effect(File pic of Ravneet Singh) pic.twitter.com/YuqroBzOi9 — ANI (@ANI) July 24, 2026 কিন্তু, কী কারণে এই পদত্যাগ ? তা নিয়ে সরকারি কোনও বিবৃতি সামনে না এলেও, বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে সামনে আসছে একাধিক তথ্য। রাজ্যসভার সাংসদ হিসাবে গত জুন মাসেই মেয়াদ শেষ হয়ে গেছে তাঁর। খবর অনুযায়ী, আগামী বছর অনুষ্ঠিত হতে চলা পাঞ্জান বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিট্টু। আম আদমি পার্টির (আপ) দখলে থাকা এই সীমান্তবর্তী রাজ্যে আগামী বছর বিজেপির প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় ভিত্তি প্রস্তুতির কাজে তিনি নিবিড়ভাবে যুক্ত রয়েছেন।