IPL: হার্দিককে দলে পেতে ১০ কোটি টাকার সঙ্গে আরও দুই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিতে চাইছে সিএসকে
মুম্বই: আগামী আইপিএলের(IPL 2027) আগে হার্দিক পাণ্ড্যকে(Hardik Pandya) দলে নেওয়ার জন্য বড় স্ট্র্যাটেজি নিতে চলেছে চেন্নাই সুপার কিংস। ১০ কোটি টাকার সঙ্গে দুই তারকাকে ট্রেড করার প্রস্তাব দিয়েছে সিএসকে। ২০২৭ মরশুমের আগে তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য়কে(Hardik Panndya) দলে নেওয়ার চেষ্টা করছে চেন্নাই

মুম্বই: আগামী আইপিএলের(IPL 2027) আগে হার্দিক পাণ্ড্যকে(Hardik Pandya) দলে নেওয়ার জন্য বড় স্ট্র্যাটেজি নিতে চলেছে চেন্নাই সুপার কিংস। ১০ কোটি টাকার সঙ্গে দুই তারকাকে ট্রেড করার প্রস্তাব দিয়েছে সিএসকে। ২০২৭ মরশুমের আগে তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য়কে(Hardik Panndya) দলে নেওয়ার চেষ্টা করছে চেন্নাই সুপার কিংস(Chennai Super Kings)। মোটামুটি এটুকু নিশ্চিত যে আগামী মরশুমে আর হার্দিককে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলতে দেখা যাবে না। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে সিএসকের কাছে দাবি করা হয়েছিল যে হার্দিকের পরিবর্তে অভিজ্ঞ অলরাউন্ডার শিবম দুবে ও তরুণ ওপেনার আয়ুশ মাহত্রেকে তারা চাইছিল। কিন্তু চেন্নাই সুপার কিংস কোনওভাবেই তরুণ ওপেনারকে ছাড়তে রাজি হয়নি। আইপিএলে এখনও পর্যন্ত প্রায় ১৮০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে নজর কাড়া তরুণ মাহত্রেকে ভবিষ্যতের ভিত্তি হিসেবে দলে দেখতে চেয়েছিল মুম্বই। কিন্তু তাঁকে কোনওভাবেই ছাড়তে চায়নি সিএসকে। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ট্রেড বা দলবদল নিয়ে নানা সময়ে গুজব রটলেও, বিসিসিআই কিংবা দুই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এমন কোনো দর কষাকষি বা ট্রেড চুক্তির কথা জানানো হয়নি। View this post on Instagram A post shared by Campa Energy (@campaenergyofficial) ভারতীয় দল নির্বাচনের আগে উদ্বেগ শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল নির্বাচনের আগে কয়েকজন ক্রিকেটারের ফিটনেস নিয়ে শুরু হয়েছে বিরাট চর্চা। ইতিমধ্য়েই শোনা যাচ্ছে, ওয়াশিং সুন্দর চোট পেয়ে ইতিমধ্যেই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। ফিটনেস নিয়ে লড়াই করছেন সাই সুদর্শন ও যশপ্রীত বুমরা। নির্বাচনের আগে তাঁরা ফিট কি না, তা নিয়ে নিশ্চিত হতে হবে অজিত আগরকরের নির্বাচক কমিটিকে। পাওয়া যাবে না হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডিকেও। যা নিয়ে সমস্যায় ভারতীয় দল। ৪ আগস্ট শ্রীলঙ্কা সফরে রওনা হবে শুভমন গিলের নেতৃত্বাধীন দল। শ্রীলঙ্কায় গিয়েই টেস্ট সিরিজের প্রস্তুতি সারবে ভারতীয় দল। গলে প্রথম টেস্ট শুরু ১৫ অগাস্ট। তার আগে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। ২-১ দিনের মধ্যেই টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হবে। তার আগে চিন্তায় নির্বাচকেরা। এই মুহূর্তে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারতীয় ক্রিকেট দল।