TMC News : 'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
কমলকৃষ্ণ দে. পূর্ব বর্ধমান : 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল'-এর মধ্যে দ্বন্দ্বের জের। নিজের ভোট ফেরত চেয়ে জেলাশাসক, স্থানীয় বিধায়ক ও মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন পূর্ব বর্ধমানের এক তৃণমূল কর্মী। তাঁর দাবী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই ভোট দিয়েছিলেন। তাই নিজের দলের এই বিভেদের জ

কমলকৃষ্ণ দে. পূর্ব বর্ধমান : 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল'-এর মধ্যে দ্বন্দ্বের জের। নিজের ভোট ফেরত চেয়ে জেলাশাসক, স্থানীয় বিধায়ক ও মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন পূর্ব বর্ধমানের এক তৃণমূল কর্মী। তাঁর দাবী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই ভোট দিয়েছিলেন। তাই নিজের দলের এই বিভেদের জেরে নিজের ও স্ত্রীর দেওয়া ভোট ফেরত চাইলেন সন্দীপ ভট্টাচার্য নামের ওই তৃণমূল কর্মী। তাঁর দাবি, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে ভোট দিয়েছিলাম । বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক বেইমানি করে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন' । বর্ধমান উত্তর বিধানসভার ভোটার ওই তৃণমূল কর্মীর এই চিঠি ঘিরে চড়ছে জল্পনার পারদ।
Read the complete story at ABP Ananda