১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
কলকাতা:বৃহস্পতিবার কার্যতই লক্ষ্মীবার হয়ে রইল রাজ্যের বহু পরিবারের কাছে। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে অনেকের মনে যে সংশয় ছিল, তা কাটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে। অন্যদিকে নবান্ন থেকে সরাসরি আবাস যোজনার সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে , DBT-এর মাধ্যমে, মোট ৬,১২২.২৭ কোটি টাকা হস্তান্তর করা

কলকাতা:বৃহস্পতিবার কার্যতই লক্ষ্মীবার হয়ে রইল রাজ্যের বহু পরিবারের কাছে। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে অনেকের মনে যে সংশয় ছিল, তা কাটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে। অন্যদিকে নবান্ন থেকে সরাসরি আবাস যোজনার সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে , DBT-এর মাধ্যমে, মোট ৬,১২২.২৭ কোটি টাকা হস্তান্তর করা হল,সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্য সরকারের 'পশ্চিমবঙ্গ আবাস' প্রকল্পের আওতায় সুবিধে পেল রাজ্যের ১০ লক্ষ ২০ হাজার ৩৭৯ জন উপভোক্তা, জানালেন পঞ্চায়েত মন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, রাজ্যের গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT-এর মাধ্যমে) আবাসের টাকা পেল লক্ষ লক্ষ উপভোক্তা। পঞ্চায়েত মন্ত্রী জানালেন, মোট ৬,১২২.২৭ কোটি টাকা পাঠানো হয়েছে রাজ্য সরকারের তরফে । দিলীপ ঘোষ লিখেছেন, এই দফায় মোট ১০, লক্ষ ২০ হাজার ৩৭৯ জন উপভোক্তা আর্থিক সহায়তা পেয়েছেন। যে সমস্ত পরিবার বাড়ি নির্মাণের লিন্টেল স্তরের (Lintel Level) কাজ সফলভাবে সম্পন্ন করেছেন, তাঁদের প্রত্যেককে ৬০,০০০ টাকা করে দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে রাজ্য জুড়ে আবাস নির্মাণের কাজ পুরোদমে চলছে। মন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুসারে, এই মুহূর্তে ১৮,৬৫,৫২৯টি পরিবার পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের অধীনে নিজেদের পাকা বাড়ি তৈরির কাজ করছেন। ঘর তৈরির কাজ যাতে দ্রুত শেষ হয় এবং যোগ্য পরিবারগুলি যাতে দ্রুত নিরাপদ বাসস্থানের অধিকার পান,তার জন্য নিরন্তর কাজ করছে সরকার। পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস, ধাপে ধাপে এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। দিলীপ ঘোষ লিখেছেন, "বাংলার গরিব মানুষের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। উন্নয়নের রাজনীতি মানে মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনা। বাংলার প্রতিটি যোগ্য পরিবারের মুখে হাসি ফোটানোই আমাদের অঙ্গীকার। সেই সঙ্গে তিনি লিখেছেন, যাতে কোনও যোগ্য আবেদনকারী বঞ্চিত না হন, তাই চলছে 'আবাস প্লাস' সমীক্ষা। রাজ্যের কোনো প্রকৃত যোগ্য পরিবার যাতে সরকারি আবাসন প্রকল্পের সুবিধা থেকে যাতে কোনও ভাবেই বঞ্চিত না হয়, তার জন্য সতর্ক রাজ্য সরকার। PMAY-G-এর আওতায় বর্তমানে রাজ্য জুড়ে ‘আবাস প্লাস’ সমীক্ষার কাজ চলছে। নিখুঁতভাবে যাচাইয়ের লক্ষ্যে এই সমীক্ষার কাজ আগামী ১৫ অগাস্ট, ২০২৬ পর্যন্ত সমীক্ষা চলবে। আরও পড়ুন :