IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
কলম্বো: ঠিক এক সপ্তাহ পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) দুই ম্য়াচের টেস্ট সিরিজ়ের প্রথম টেস্টে মাঠে নামবে ভারতীয় দল। তার আগে বর্তমানে তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিলকে (Shubman Gill) খেলতে দেখা যাচ্ছে না। রিপোর্ট অনুযায়ী গিল এই ম্যাচে ব

কলম্বো: ঠিক এক সপ্তাহ পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) দুই ম্য়াচের টেস্ট সিরিজ়ের প্রথম টেস্টে মাঠে নামবে ভারতীয় দল। তার আগে বর্তমানে তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিলকে (Shubman Gill) খেলতে দেখা যাচ্ছে না। রিপোর্ট অনুযায়ী গিল এই ম্যাচে ব্য়াটও করবেনও না। এরপরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে তাহলে কি শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে আদৌ খেলতে পারবেন গিল? প্রস্তুতি ম্যাচের আগে ভারতীয় অনুশীলনে চোট পেয়েছিলেন গিল। কলম্বোয় অনুশীলনের মাঝেই চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক। যন্ত্রণায় ছটফট করছিলেন। পরে নেট সেশন থেকে বেরিয়েও যান। কলম্বোয় নেটে শেষ মুহূর্তের ব্যাটিং প্রস্তুতি সারছিলেন ভারত অধিনায়ক। তার মাঝেই ব্যাটিং অনুশীলনের সময় আচমকাই ডান হাতের বুড়ো আঙুলে ব্যথা পান গিল। বল আঙুলে লাগার ফলে যন্ত্রণা বেড়েছিল। সঙ্গে সঙ্গে বরফ লাগিয়ে দেওয়া হয় আঙুলে। বেশ কিছুক্ষণ ফিজিও নেটে এসে গিলের সঙ্গে কথা বলেন। প্রাথমিক চিকিৎসাও করা হয়। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ফের যদিও ব্যাটিং অনুশীলন শুরু করেছিলেন ভারত অধিনায়ক। আরও পড়ুন:- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে? তবে অনুশীলন ম্যাচে গিল ব্যাট ভারতীয় ইনিংসে ছয় উইকেট পড়ে গেলেও গিলকে ব্য়াটিংয়ে নামতে দেখা যায়নি। ডান হাতের আঙুলে চোট লাগায় গিলকে নিয়ে ভারতীয় দল কোনওরকম ঝুঁকি নিতে চায়না। সেই কারণেই তাঁকে এই প্রস্তুতি ম্যাচে খেলানো হচ্ছে না বলে বিসিসিআইয়ের তরফে জানা গিয়েছে। গিল প্রস্তুতি ম্যাচে না খেললেও,প্রথম দিন তিনি দলের সঙ্গে মাঠে আসেন। ডাগআউট থেকে বসেই খেলা দেখেন। তাঁর কোনওরকম ব্যথা বা অস্বস্তি অনুভব হচ্ছিছিল বলে অন্তত তাঁকে দেখা বোঝা যায়নি। তবে দলীয় সূত্রে খবর, চোটটি গুরুতর নয়। তাই ১৫ আগস্ট থেকে শুরু হতে চলা প্রথম টেস্টে গিলের মাঠে নামতে কোনও সমস্য়া হওয়ার কথা নয়। সেই ম্যাচে যেন সম্পূর্ণ ফিট হয়ে গিল মাঠে নামতে পারেন, তাই জন্যই ভারতীয় অধিনায়ককে চলতি প্রস্তুতি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে গিলের খেলা নিয়ে তেমন কোনও সংশয় না থাকলেও, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই সিরিজ় থেকে যশপ্রীত বুমরার পাশাপাশি সাই সুদর্শনও ছিটকে গিয়েছেন। তিনি প্রথম টেস্টের আগে ফিট হতে পারতেন না বলেই জানা যাচ্ছে। [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]