IND vs NZ: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে জোর ধাক্কা খেল নিউজ়িল্যান্ড, ছিটকে গেলেন দুই ক্রিকেটার
অকল্যান্ড: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল নিউজ়িল্যান্ড। চোট পেয়ে ছিটকে গেলেন জোড়া কিউয়ি তারকা। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হওয়ার আগে ছিটকে গেলেন মার্ক চাপম্যান ও জ্যাক ফাউলকেস। শুক্রবার নিউজ়িল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে জানানো হল, একজনের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। অন্যজন

অকল্যান্ড: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল নিউজ়িল্যান্ড। চোট পেয়ে ছিটকে গেলেন জোড়া কিউয়ি তারকা। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হওয়ার আগে ছিটকে গেলেন মার্ক চাপম্যান ও জ্যাক ফাউলকেস। শুক্রবার নিউজ়িল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে জানানো হল, একজনের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। অন্যজনের ঊরুতে চোট রয়েছে। ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগ খেলার সময় চাপম্যানের বাঁ পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গিয়েছে। টি-২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তবে টি-২০ সিরিজের পর ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে নিউজ়িল্যান্ড। সেই সিরিজে খেলতে পারেন চাপম্যান। অন্যদিকে, ক্যান্টারবেরির হয়ে প্র্যাক্টিসের সময় ফাউলকেস তাঁর ডানপায়ের ঊরুতে চোট পান। ফাস্টবোলার ফাউলকেস কবে মাঠে ফিরবেন, তা নিয়ে নিউজ়িল্যান্ড ক্রিকেট বোর্ড কিছু জানায়নি এখনও। An update to our T20I squad ahead of the Hero VIDA T20I Series Powered by AI+ Nova Smartphone against India, starting at Hagley Oval on October 22. More | https://t.co/dqTGczJrkV 📲 https://t.co/BeU2146DXX — BLACKCAPS (@BLACKCAPS) October 9, 2026 তবে তাঁদের বদলি ঘোষণা করে দিয়েছে নিউজ়িল্যান্ড ক্রিকেট বোর্ড। অলরাউন্ডার জশ ক্লার্কসন ও ফাস্টবোলার ব্লেয়ার টিকনারকে টি-২০ সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিউজ়িল্যান্ডেরব হেড কোচ রব ওয়াল্টার সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে সিরিজে নিজেদের প্রমাণ করার দারুণ সুযোগ দুই ক্রিকেটারের সামনে। টি-২০ সিরিজের পাঁচটি ম্যাচ খেলা হবে ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন, অকল্যান্ড ও হ্যামিল্টনে। ২২ অক্টোবর শুরু টি-২০ সিরিজ। তারপর পাঁচটি ওয়ান ডে ও দুটি টেস্ট ম্যাচ খেলা হবে। সব মিলিয়ে একমাসেরও বেশি সময় নিউজ়িল্যান্ডে কাটাবে ভারতীয় দল। নিউজ়িল্যান্ডের টি-২০ দলের অধিনায়ক মিচেল স্যান্টনার। দলের অন্যতম ভরসা টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের ওপেনিং জুটি। First sell out of the summer! 😮 Don't miss out on your chance to be part of the action. Limited tickets available for the remainder of the series at https://t.co/pLy38Oh8fE. #NZvIND https://t.co/W3ZWRYKY44 — BLACKCAPS (@BLACKCAPS) September 24, 2026 ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য নির্বাচিত নিউজ়িল্যান্ড দল মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, জশ ক্লার্কসন, ডেবন কনওয়ে, জেকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, বেভন জেকবস, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ডারিল মিচেল, গ্লেন ফিলিপ্স, টিম সেইফার্ট, নাথান স্মিথ ও ব্লেয়ার টিকনার। আরও পড়ুন: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা