IND vs WI: জুটি ভেঙে গিয়েছে, মন খারাপ ভারতীয় ক্রিকেটারের, সঙ্গীর রেকর্ড ছাপিয়ে গিয়েও খুশি নন
রাঁচি: একটা সময় তাঁদের দুজনের জুটি বিশ্বের তাবড় ব্যাটারদের মনে ভয় ধরাত । তবে ভেঙে গিয়েছে সেই কুল-চা জুটি । যুজবেন্দ্র চাহাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন । তাঁর স্পিন বোলিংয়ের দোসর কুলদীপ যাদব যদিও খেলছেন । শুধু খেলছেনই না, টি-২০ ক্রিকেটে চাহালের রেকর্ড ভেঙে দিয়েছেন । টি-২০ ক্রিক

রাঁচি: একটা সময় তাঁদের দুজনের জুটি বিশ্বের তাবড় ব্যাটারদের মনে ভয় ধরাত । তবে ভেঙে গিয়েছে সেই কুল-চা জুটি । যুজবেন্দ্র চাহাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন । তাঁর স্পিন বোলিংয়ের দোসর কুলদীপ যাদব যদিও খেলছেন । শুধু খেলছেনই না, টি-২০ ক্রিকেটে চাহালের রেকর্ড ভেঙে দিয়েছেন । টি-২০ ক্রিকেটে ভারতের হয়ে ৯৬ উইকেট রয়েছে চাহালের । ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেট নিয়ে সেই নজির পেরিয়ে গিয়েছেন কুলদীপ । শুক্রবার, রাঁচিতে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে পর্যন্ত ৯৭ উইকেট হয়ে গিয়েছে তাঁর । রাঁচি টি-২০ ম্যাচের আগে এ নিয়ে চাহালের সঙ্গেই আড্ডা মেরেছেন কুলদীপ । অবসরের পর এখন ধারাভাষ্যকার হিসাবে কাজ করছেন চাহাল । তিনি কুলদীপের কাছে জানতে চান, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে উইকেটসংখ্যায় তাঁর রেকর্ড ছাপিয়ে গিয়ে কেমন লাগছে কুলদীপের? চায়নাম্যান স্পিনার বলেন, 'আমি এটা নিয়ে খুব একটা খুশি নই । একসঙ্গে খেললে বরং খুশি হতাম, কারণ একসঙ্গে আমরা অনেক রেকর্ড ভেঙে দিতে পারতাম । তবে তোমাকে এখন অন্য ভূমিকায় দেখে ভাল লাগছে । তোমার সঙ্গে খেলার অভিজ্ঞতা দারুণ । বোলিং নিয়ে অনেক কিছু শিখেছি । সেটার জন্য তোমার কাছে কৃতজ্ঞ ।' [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt] অনেক দিন পরে তিনি টি-২০ ক্রিকেট খেলছেন । কুলদীপ বলেছেন, 'আমি যখন শেষ টি-২০ ম্যাচ খেলেছি, তখন অনেকটা ওয়ান ডে ক্রিকেটের মতো ছন্দে ছিলাম । ওয়ান ডে ক্রিকেটে বল ঘোরাতে, ছন্দ পেতে অনেক বেশি সময় থাকে হাতে । আগের ম্যাচে প্রথম দুই ওভারে অনেক বেশি লুপ দিচ্ছিলাম কারণ অনেকদিন টি-২০ ক্রিকেট খেলিনি ।' 2️⃣1️⃣-ball FIFTY 🫡 Sanju Samson bossing it in the middle 🔥 Updates ▶️ https://t.co/mZlyaWZsoe #TeamIndia | #INDvWI | @mflone_ | @IamSanjuSamson https://t.co/589yRrgaPJ — BCCI (@BCCI) October 9, 2026 কুলদীপ আরও বলেছেন, 'তবে অজুহাত দিতে চাই না । ফর্ম্যাট বদল করলে এটা হবেই । ওয়ান ডে ও টি-২০ ক্রিকেটের তফাত আছে । পেশাদার ক্রিকেটার হিসাবে আমাদের মানিয়ে নিতে হবে ।' আরও পড়ুন: দলে জায়গা নিয়েই প্রশ্ন, বিতর্কের মধ্যে কী জানালেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার?