IND vs WI: শুরুতে সঞ্জু, শেষে শ্রেয়স-তিলকের বিধ্বংসী পার্টনারশিপে রাঁচিতে রানের পাহাড়ে ভারতীয় দল
রাঁচি: শুরুটা করেছিলেন সঞ্জু স্যামসন, আর শেষটা করলেন শ্রেয়স আইয়ার ও তিলক বর্মা। ফের একবার গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন ঈশান কিষাণ। এঁদের সুবাদেই দ্বিতীয় টি-২০ ম্য়াচে রাঁচিতে রানের পাহাড়ে ভারতীয় দল। সিরিজ়ে সমতায় ফিরতে হলে ওয়েস্ট ইন্ডিজ়ের সামনে সুবিশাল ২৫০ রানের লক্ষ্য। এদিন টস জিতে পূর্বাভাস মতো প্রথ

রাঁচি: শুরুটা করেছিলেন সঞ্জু স্যামসন, আর শেষটা করলেন শ্রেয়স আইয়ার ও তিলক বর্মা। ফের একবার গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন ঈশান কিষাণ। এঁদের সুবাদেই দ্বিতীয় টি-২০ ম্য়াচে রাঁচিতে রানের পাহাড়ে ভারতীয় দল। সিরিজ়ে সমতায় ফিরতে হলে ওয়েস্ট ইন্ডিজ়ের সামনে সুবিশাল ২৫০ রানের লক্ষ্য। এদিন টস জিতে পূর্বাভাস মতো প্রথমে বোলিংয়েরই সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক শাই হোপ। ক্যারিবিয়ানরা দলে বদল ঘটালেও, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছিল ভারতীয় দল। অর্থাৎ এই ম্য়াচেও বৈভব সূর্যবংশীকে মাঠের বাইরেই বসে থাকতে হয়। তবে বৈভব না খেললেও, বড় রান তুলতে ভারতের খুব একটা সমস্যা হল না। মাত্র ছয় রানে শুরুতেই জীবনদান পেয়েছিলেন সঞ্জু স্যামসন। কভারে তাঁর ক্যাচ ফেলেছিলেন শারফেন রাদারফোর্ড। পরবর্তীতে তিনিই স্যামসনের ক্যাচ ধরলেও, ততক্ষণে ভারতের কিপার-ব্যাটার কিন্তু বড় রান তুলে ফেলেছেন। স্যামসন দ্বিতীয় টি-২০ ম্যাচের ৮২ রানের ইনিংস খেললেন। শেষের দিকে ৩২ বলে পঞ্চম উইকেটে শ্রেয়স আইয়ার ও তিলক বর্মা ৮৩ রান যোগ করলেন। এর সুবাদেই ভারত পাঁচ উইকেটে বোর্ডে ২৪৯ রান তুলল। তবে এই ব্যাটিং তাণ্ডবের মাঝেও ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে অবশ্য নজর কাড়লেন রস্টন চেজ়। বাকিরা যেখানে ১২, ১৫, ১৬ রান প্রতি ওভার করেও খরচ করলেন, সেখানে চেজ়ের ইকোনমি মাত্র ছয়। ভারতের তিন বাঁ-হাতি ব্যাটারকেই সাজঘরেও ফেরান তিনি।