মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোর বেণু...আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। আগমনীর গানে মায়ের আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু। মহালয়ার শুভলগ্নে ৫ টি রাশির ভাগ্য খুলতে পারে। ১০ অক্টোবর দিনটি কয়েকটি রাশির জন্য নতুন সুযোগ, আর্থিক লাভ এবং কর্মজীবনে উন্নতি নিয়ে আসতে পারে। দেবীর কৃপা ও গ্

আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোর বেণু...আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। আগমনীর গানে মায়ের আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু। মহালয়ার শুভলগ্নে ৫ টি রাশির ভাগ্য খুলতে পারে। ১০ অক্টোবর দিনটি কয়েকটি রাশির জন্য নতুন সুযোগ, আর্থিক লাভ এবং কর্মজীবনে উন্নতি নিয়ে আসতে পারে। দেবীর কৃপা ও গ্রহের অবস্থান কয়েকটি রাশির জীবনে সুখবর বয়ে আনতে পারে। এর সঙ্গে যুক্ত হয় ব্যক্তির জন্মকুণ্ডলী। তার উপরই নির্ভর করে কার জীবন কোন খাতে বইবে। তবে জ্যোতিষশাস্ত্রীয় ভবিষ্যদ্বাণী অনুসারে, মহালয়া তিথি, ৫টি রাশির জন্য শুভ হতে পারে। বৃষ রাশির রাশিফলআর্থিক দিক থেকে বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য ১০ই অক্টোবর একটি ইতিবাচক দিন হতে পারে। আপনি আপনার আটকে থাকা কাজগুলো শেষ করার একটি ভালো সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন পাবেন। পরিবারে একটি আনন্দময় পরিবেশ থাকবে এবং কোনো সুখবর আপনার মনকে উৎফুল্ল করতে পারে। মিথুন রাশির রাশিফলমিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন সুযোগের ইঙ্গিত রয়েছে। কর্মক্ষেত্রে আপনার ধারণাগুলোর কদর হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন যোগাযোগ লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলোচনা ভবিষ্যতের উন্নতির পথ খুলে দিতে পারে। তুলা রাশির রাশিফলতুলা রাশির জাতক-জাতিকাদের জন্য সম্পর্ক এবং আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে এই দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। আটকে থাকা আলোচনাগুলো ইতিবাচক দিকে মোড় নেওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখলে দিনটি আরও আনন্দদায়ক হবে। বৃশ্চিক রাশির রাশিফলবৃশ্চিক রাশির জাতক-জাতিকারা তাদের কর্মজীবন ও ব্যবসায় এগিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন। তারা কোনো গুরুত্বপূর্ণ কাজে বাধা দূর করার সঠিক উপায় খুঁজে পেতে পারেন। আর্থিক লেনদেন করার সময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া লাভজনক হবে। কোনো ঘনিষ্ঠ ব্যক্তির পরামর্শ বা সমর্থন মনোবল বাড়াতে পারে। মীন রাশির রাশিফলমীন রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি সৌভাগ্যের হতে পারে। চাকরি বা ব্যবসায় নতুন পরিকল্পনা করার সুযোগ আসতে পারে। আর্থিক বিষয়ে সঠিকভাবে পরিকল্পনা করলে ভবিষ্যতে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি পরিবারের সদস্যদের সমর্থন পাবেন এবং মনের কোনো ইচ্ছা পূরণের দিকে এক ধাপ এগিয়ে যেতে পারবেন। ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।