IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচি: টি-টোয়েন্টি সিরিজের(T20 Series) দ্বিতীয় ম্য়াচে শুক্রবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ(India vs West Indies) মুখোমুখি হয়েছিল। প্রথম ম্য়াচে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল। আর দ্বিতীয় ম্য়াচে দুর্দান্তভাবে ওয়েস্ট ইন্ডিজ জয় ছিনিয়ে নেয়। যে মাঠে এর আগে কোনও দল টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দুশোর গণ্ডিও পেরতে প

রাঁচি: টি-টোয়েন্টি সিরিজের(T20 Series) দ্বিতীয় ম্য়াচে শুক্রবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ(India vs West Indies) মুখোমুখি হয়েছিল। প্রথম ম্য়াচে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল। আর দ্বিতীয় ম্য়াচে দুর্দান্তভাবে ওয়েস্ট ইন্ডিজ জয় ছিনিয়ে নেয়। যে মাঠে এর আগে কোনও দল টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দুশোর গণ্ডিও পেরতে পারেনি, সেই মাঠেই আড়াইশো রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল ক্যারিবিয়ান শিবির। ভারতীয় ব্যাটিং শিবিরের মধ্য়ে সঞ্জু স্যামসন অর্ধশতরান হাঁকিয়েছিলেন। শাই হোপ অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেছিলেন। যার সুবাদে ওয়েস্ট ইন্ডিজ জয় ছিনিয়ে নিয়েছে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দল মিলিয়ে মোট ৫০১ রান বোর্ডে তুলেছিল। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে কোনও ম্যাচে দুটো দল মিলে ৫০০ রানের গণ্ডি পার করল।
Read the complete story at ABP Ananda