IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
রাঁচি: সামনে ছিল সুবিশাল ২৫০ রানের লক্ষ্য। সেই লক্ষ্যে রাঁচিতে দ্বিতীয় টি-২০ ম্যাচে (IND vs WI) ওয়েস্ট ইন্ডিজ় শুরুটাও চূড়ান্ত হতাশাজনকভাবে করেছিল। ইনিংসের প্রথম ওভারেই পরপর দুই বলে ময়ঙ্ক যাদব দুই উইকেট নিয়ে ফেলেছিলেন। তবে তারপর মূলত দুই তারকার ব্যাটে ভর করে সহজেই পাহাড়প্রমাণ রান তাড়া করে নয় বল ব

রাঁচি: সামনে ছিল সুবিশাল ২৫০ রানের লক্ষ্য। সেই লক্ষ্যে রাঁচিতে দ্বিতীয় টি-২০ ম্যাচে (IND vs WI) ওয়েস্ট ইন্ডিজ় শুরুটাও চূড়ান্ত হতাশাজনকভাবে করেছিল। ইনিংসের প্রথম ওভারেই পরপর দুই বলে ময়ঙ্ক যাদব দুই উইকেট নিয়ে ফেলেছিলেন। তবে তারপর মূলত দুই তারকার ব্যাটে ভর করে সহজেই পাহাড়প্রমাণ রান তাড়া করে নয় বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ়। দলের এই জয়ের নায়ক অধিনায়ক শাই হোপ (Shai Hope)। নিজের দুরন্ত ফর্ম অব্যাহত রেখে তিনি সেঞ্চুরি হাঁকিয়ে দলকে সিরিজ়ে সমতায় ফেরালেন। তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে অনবদ্য ইনিংস খেললেন শারফেন রাদারফোর্ডও (Sherfane Rutherford)। এই দুইয়ের দৌলতেই সুবিশাল রান তুলেও ভারতকে খালি হাতেই রাঁচির মাঠ ছাড়তে হল। আরও পড়ুন:- 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের শুরুতে পাঁচ রানে দুই উইকেট হারিয়ে ফেলার পর শাই হোপ এবং রোভম্যান ওয়েস্ট ইন্ডিজ় ইনিংসে হাল ধরেন। দুইজনে দলকে অর্ধশতরানের গণ্ডি পার করান। তবে ফের একবার সাফল্য পান ময়ঙ্ক যাদব। রোভম্যান পাওয়েলকে সাজঘরে ফেরান তিনি। এরপর অবশ্য ভারতীয় বোলারদের কার্যত অসহায় দেখায়। অক্ষর পটেলদের শিশির ভেজা মাঠে নিষ্প্রভ দেখায়। বিরাট গতিতে রান তুলতে থাকে ক্যারিবিয়ান দল। হোপ ও রাদারফোর্ড, উভয়েই ২৪ বলে অর্ধশতরান হাঁকান। দুইজনে মিলে ক্যারিবিয়ান দলের হয়ে রেকর্ড ১২০ রান যোগ করেন। এটাই টি-২০-তে ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে চতুর্থ উইকেটে সর্বাধিক রানের পার্টনারশিপ। বিধ্বংসী রাদারফোর্ডকে এরপরে ৮৪ রানে কুলদীপ যাদব সাজঘরে ফেরালেও, হোপ থামেননি। রোমারিও শেফার্ডও ব্যাটে নেমে বড় বড় ছক্কা মারেন। তিনি ১৩ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। অপরদিকে, হোপ উইনিং শট মেরে নিজের শতরানও পূরণ করেন। নয় বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ়। এর আগে প্রথম ইনিংসে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ভারত। দল ছিল অপরিবর্তিতই। মাত্র ছয় রানে শুরুতেই জীবনদান পেয়েছিলেন সঞ্জু স্যামসন। কভারে তাঁর ক্যাচ ফেলেছিলেন শারফেন রাদারফোর্ড। পরবর্তীতে তিনিই স্যামসনের ক্যাচ ধরলেও, ততক্ষণে ভারতের কিপার-ব্যাটার কিন্তু বড় রান তুলে ফেলেছেন। স্যামসন দ্বিতীয় টি-২০ ম্যাচের ৮২ রানের ইনিংস খেললেন। শেষের দিকে ৩২ বলে পঞ্চম উইকেটে শ্রেয়স আইয়ার ও তিলক বর্মা ৮৩ রান যোগ করলেন। এর সুবাদেই ভারত পাঁচ উইকেটে বোর্ডে ২৪৯ রান তুলল। [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]