IND vs NZ: চোট সমস্যা মিটছেই না, ভারতের বিরুদ্ধে সিরিজ় থেকে ছিটকে গেলেন আরও এক কিউয়ি তারকা
ওয়েলিংটন: যত সময় এগোচ্ছে, ততই যেন নিউজ়িল্যান্ডের সমস্য়া বাড়ছে। চলতি মাসের শেষের দিকে ভারতের বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজ়ে মাঠে নামবে কিউয়িরা। সেই সিরিজ়ে কোন ফর্ম্য়াটেই রাচিন রবীন্দ্রর খেলা কার্যত অসম্ভব। গতকাল জানা গিয়েছিল টি-২০ সিরিজ়ে মার্ক চাপম্যান ও জ্যাক ফোকস খেলতে পারবেন না। এবার আজ আরও এ

ওয়েলিংটন: যত সময় এগোচ্ছে, ততই যেন নিউজ়িল্যান্ডের সমস্য়া বাড়ছে। চলতি মাসের শেষের দিকে ভারতের বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজ়ে মাঠে নামবে কিউয়িরা। সেই সিরিজ়ে কোন ফর্ম্য়াটেই রাচিন রবীন্দ্রর খেলা কার্যত অসম্ভব। গতকাল জানা গিয়েছিল টি-২০ সিরিজ়ে মার্ক চাপম্যান ও জ্যাক ফোকস খেলতে পারবেন না। এবার আজ আরও এক ধাক্কা খেল কিউয়িরা। তারকা বোলার উইল ও'রগও (William O'Rourke) ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না। তিনিও ভারতের বিরুদ্ধে সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন। বাঁ-পেশির চোটে কাবু ও'রগ। সেই চোট সারানোর জন্য় রিহ্যাব চালাচ্ছেন দীর্ঘকায় কিউয়ি ফাস্ট বোলার। স্ট্রেস ফ্র্যাকচারের জেরে সাত মাস মাঠের বাইরে থাকার পর এই বছরের শুরুতেই কিউয়ি দলে ফিরেছিলেন ও'রগ। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের শেষ দিনে ফের একবার চোট পান তিনি। অগাস্টের শেষের দিকে এক অনুশীলনে তিনি ফের পেশিতে চোট পান। সেই চোট এখনও সম্পূর্ণ সারেনি। তিনি রিহ্যাব সম্পূর্ণ সারতে না পারার ফলেই ভারতের বিরুদ্ধে তাঁর খেলা হচ্ছে না। আরও পড়ুন:- 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের নিউজ়িল্যান্ড কোচ রব ওয়ালটার এমন এক সিরিজ়ে ও'রগের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে এমন এক মার্কি সিরিজ়ে ওকে না পাওয়াটা সত্যিই হতাশাজনক। ও ওয়ান ডে এবং টেস্ট সিরিজ়ে খেলত, তবে দীর্ঘ আলোচনার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওর স্বার্থে আপাতত আরেকটু সময় ওর রিহ্যাব করার প্রয়োজন এবং ধীরে ধীরে ওর বোলিং লোড বাড়াতে হবে। আমাদের ফাস্ট বোলিং বিভাগকে আগামী কয়েক মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমরা উইলের বিষয়ে একটু দেখেশুনেই সিদ্ধান্ত নিচ্ছিল যাতে ও সম্পূর্ণ ফিট হয়েই মাঠে ফেরে।' [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]